টাঙ্গাইলের পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার চরপলশিয়া গ্রামের জিন্নাত আলীর ছেলে মো. আল আমিন, মো. আমিনুল ইসলামের ছেলে স্বপন মিয়া এবং হাসিল মনিকাবাড়ি গ্রামের নুর ইসলামের ছেলে মো. জুয়েল। নিহতদের প্রত্যেকেই এক মোটরসাইকেলে করে যাচ্ছিলেন বলে জানা গেছে।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ বলেন, সকালে জামালপুর আঞ্চলিক সড়কের বিলাসপুর বটতলা এলাকায় জামালপুরগামী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী প্রাণ হারান। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রধানমন্ত্রিত্বে মেয়াদসীমা চায় বিএনপি: সর্বোচ্চ ১০ বছর

অনলাইন ডেস্ক: একজন ব্যক্তি যেন সর্বোচ্চ ১০ বছর বা দুই পূর্ণ মেয়াদ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারেন—এই সুপারিশে একমত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

জামায়াতের সাথে কথা বলবো, যেন হাদীর আসনে কোন প্রার্থী না দেয়: ইলিয়াস হোসেন

নিজস্ব প্রতিবেদক: ভাই আমার আমি দরকার হলে জামায়াতের নেতাদের পায়ে ধরবো ভাই, তবে তোকে কিন্তু ফিরে আসতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। আজ

সংক্ষিপ্ত সিলেবাস ও অটোপাসে শিক্ষার মানে দীর্ঘমেয়াদি ক্ষতি

নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারির সময় শিক্ষার্থীদের স্বার্থে নেয়া অটোপাস ও সংক্ষিপ্ত সিলেবাসের সিদ্ধান্ত এখন দেশের শিক্ষা ব্যবস্থার ওপর ফেলেছে দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব। বিশেষজ্ঞদের মতে, এই

রাস্তায় ফেলে যাওয়া নবজাতককে রাতভর পাহারা দিল কুকুরের দল

অনলাইন ডেস্ক: শীতের রাতের শেষ প্রহরে, ভোরের ঠিক আগের নিস্তব্ধ সময়টাতে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নদীপারে অবস্থিত নবদ্বীপ শহরটায় সবাই ঘুমিয়ে ছিল। ঠিক সেই সময়টাতে এক

ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে গাজীপুরে গার্মেন্টস-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় কোনাবাড়ী ও কাশিমপুরে কয়েকটি পোশাক কারখানায়ও হামলা

রংপুর-৩ আসনে জিএম কাদেরের মনোনয়ন উত্তোলন

নিজস্ব প্রতিবেদক: রংপুর ৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। রোববার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটায় জেলা নির্বাচন অফিস