টাঙ্গাইলের নাশকতা মামলার আসামী গ্রেফতার করতে গিয়ে ভূঞাপুর থানার ৪পুলিশ সদস্য আহত 

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাশকতা মামলার আসামী ভূঞাপুর উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চলের গাবসারা ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম শেখ (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাকে গ্রেফতার করতে গিয়ে ধস্তাধস্তিতে ভূঞাপুর থানার চার পুলিশ সদস্য আহত হয়।

আলম শেখ উপজেলার মেঘারপটল গ্রামের মো. ফজলুল শেখের ছেলে।

ভূঞাপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় আলম শেখকে গ্রেফতার করতে গেলে তিনি পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে চার পুলিশ সদস্য আহত হলেও শেষ পর্যন্ত তাকে আটক করতে সক্ষম হয় ভূঞাপুর থানা পুলিশ।

রবিবার (২৪ আগস্ট) গ্রেফতারকৃত আলম শেখকে টাঙ্গাইল সদর থানায় প্রেরণ করা হয়।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম রেজাউল করিম জানান, টাঙ্গাইল সদর থানার নাশকতা মামলার আসামী আলম শেখকে ধরতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এতে চার পুলিশ সদস্য আহত হলেও তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। এ সময় দুজন কর্মকর্তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত

৪ অথবা ৫ মে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া 

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আগামী ৪ অথবা ৫ মে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার। তিনি বলেন,

বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক না কেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ

রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা চলছে  

ঠিকানা ডেস্ক: রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা চলছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুর পৌনে ১২টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এই আলোচনা

কাশ্মীর নিয়ে টানটান উত্তেজনা, যুদ্ধের পথে ভারত ও পাকিস্তান

অনলাইন ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পর্যটননগরী পাহেলগামে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে উপমহাদেশে। মঙ্গলবার (২২ এপ্রিল), স্থানীয় সময় তিনটার দিকে ঘটে যাওয়া এ

সহজ ম্যাচ কঠিন করে চার উইকেটের জয় পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: শারজায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। মোহাম্মদ নাবি ও রহমানউল্লাহ গুরবাজের ব্যাটিংয়ে বাংলাদেশ দলকে ১৫২ রানের টার্গেট দিয়েছিল আফগানিস্তান। জবাবে