টাঙ্গাইলের দুটি আসনে সহোদরের মনোনয়নপত্র সংগ্রহ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের দুটি আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থী একসঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। টাঙ্গাইল-২ গোপালপুর-ভূঞাপুর) আসনের বিএনপি প্রার্থী আব্দুস সালাম পিন্টু এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে তার ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু মনোনয়নপত্র নেন। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে তারা নিজ নিজ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় তাদের সঙ্গে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি মো. হাসানুজ্জামিল শাহীন, জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আহমেদুল হক সাতিল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের সাবেক আহ্বায়ক কাজী শফিকুর রহমান লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের বলেন, আচরণবিধি মেনে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমার নেত্রী বেগম খালেদা জিয়া ও অভিভাবক দেশনায়ক তারেক রহমান আমার ওপর যে গুরুদায়িত্ব অর্পণ করেছেন- তা পালনে আমি সর্বোচ্চ চেষ্টা করব। সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও মাদকমুক্ত একটি নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলতে চাই। সকলকে সঙ্গে নিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে আগামির পথচলা নিশ্চিত করতে চাই। এ জন্য তিনি সবার দোয়া কামনা করেন।

প্রকাশ, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টু ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপু-ভূঞাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে তিনি দীর্ঘ ১৭ বছর কারাভোগ করেন।

অন্যদিকে, বিএনপির মনোনয়ন পেয়ে সুলতান সালাউদ্দিন টুকু এবারই প্রথম টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি হিসেবে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তার রয়েছে। বর্তমানে তিনি কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তাকে একাধিকবার মামলা ও গ্রেপ্তার হতে হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সুলতান সালাউদ্দিন টুকু প্রায় ৩৫০টি হয়রানিমূলক মামলার শিকার হন এবং ১২ দফা কারাভোগ করেন। এ সময় তিনি প্রায় পাঁচ বছর কারাগারে ছিলেন এবং টানা ৪৬দিন রিমান্ডেও ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এসএসসি-এইচএসসিতে জিপিএ-৫ পেয়েও ভর্তি পরীক্ষায় ফেল, শরীরে আগুন দিয়ে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু এক ছাত্রের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১১) সকাল ৬টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের সিংদাহ গ্রামের নিজ

কামারখন্দে শিশুকে হত্যার পর বস্তাবন্দী, পলাতক সৎমা

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের কামারখন্দে হাজেরা খাতুন (৭) নামে এক শিশু কন্যাকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ বস্তাবন্দী করে খাটের নিচে লুকিয়ে রাখার ঘটনা ঘটেছে। হত্যার পর

জনগণের আস্থা অর্জনে আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার ত্বরান্বিত করার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, বাংলাদেশ সচিবালয়, ১৯ ফেব্রুয়ারি নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ বাংলাদেশ সচিবালয়-এ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা

কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

অনলাইন ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কাতারের দোহায় আয়োজিত এক বেসরকারি ব্যবসায়িক সংবর্ধনায় বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে

ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত আমরা পাশে থাকব: রফিকুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিন প্রশ্নে সারা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, ফিলিস্তিন যতদিন

কুমিল্লায় বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ চারজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বরুড়া ও মুরাদনগরে বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বরুড়ায় দুই স্কুল ছাত্র এবং মুরাদনগরে দুই কৃষকের মৃত্যু হয়। সোমবার