টাকা দিলেই মিলছে চুরি যাওয়া মিটার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: রাতে চুরি হয়ে যাচ্ছে বিদ্যুতের মিটার। মিটারের স্থানে রেখে যাওয়া হচ্ছে চিরকুট, যেখানে বিকাশ নম্বর ও টাকার পরিমাণ লেখা। সেই নম্বরে যোগাযোগ করে টাকা পাঠালেই ফেরত দেওয়া হচ্ছে মিটার। গত রোববার রাতে এভাবেই নাটোরের গুরুদাসপুরে পাঁচ গ্রাহক তাদের চুরি যাওয়া মিটার ফিরে পেয়েছেন। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন গ্রাহক ও পল্লী বিদ্যুৎ সমিতি।

রোববার রাতে পৌরসভার চাঁচকৈড় কাঠহাটা এলাকা থেকে ১৩টি বাণিজ্যিক মিটার চুরি হয়। চুরি যাওয়া মিটার গ্রাহক আল মামুন, আলাল উদ্দিন, শামীম হোসেন, জামাল আলী, ভাদু সরকার, মাহতাব সরকার, আতিক হোসেন, তাজ সরকার, মোস্তফা, ময়েন উদ্দিন ও মহসিন চাঁচকৈড় বাজারপাড়ার বাসিন্দা। চোরচক্র তাদের মিটারের পাশে চিরকুটে বিকাশ নম্বর লিখে রেখে গেছে। সেই নম্বরে পাঁচজন টাকা পাঠিয়ে মিটার ফেরত পেয়েছেন।’

পৌরসভার বাণিজ্য নগরী চাঁচকৈড় বাজারের কাঠহাটা এলাকায় ২০টি ‘স’ মিল রয়েছে। রোববার দিবাগত রাতে ১৩টি ‘স’ মিলের বাণিজ্যিক মিটার চুরি হয়। সকালে মিল মালিক ও শ্রমিকরা এসে দেখেন মিটার নেই। পাশেই দেওয়া আছে চোর চক্রের মোবাইল নম্বর। সেই নম্বরে কল দিলে প্রতিটি মিটারের জন্য ১০ হাজার টাকা করে দাবি করা হয়। পরে পাঁচ হাজার টাকায় বিষয়টি মীমাংসা করা হয়। টাকা পাঠানোর পর চোরচক্র মিটারের সন্ধান দিলে সেখান থেকে তা উদ্ধার করা হয়।

গ্রাহক আল মামুনের দুটি বাণিজ্যিক মিটার চুরি হয়েছে। মিটারের পাশে থাকা নম্বরে কল দেওয়ার পর কলার একটি বিকাশ নম্বর দেয়। সেই নম্বরে দুই মিটারের জন্য ১০ হাজার টাকা পাঠান। এরপর চোর চক্রের সদস্যরা জানায় ফায়ার সার্ভিস স্টেশনের সামনের একটি খড়ের পালার নিচে একটি ও এক কিলোমিটার দূরে পুকুর পাড়ের কচুরিপানার নিচে আরেকটি মিটার রাখা আছে। সেখানে মিটার দুটি খুঁজে পেয়েছেন আল মামুন।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (গুরুদাসপুর জোনাল অফিস) এর ডিজিএম মমিনুর রহমান বিশ্বাস বলেন, প্রতিটি মিটার লোহার খাঁচা করে তালাবদ্ধ করে রাখলে চুরি কমবে। তা ছাড়াও চোর চক্রকে পাঁচ হাজার টাকা না দিয়ে পল্লী বিদ্যুৎ অফিসে ৬ হাজার টাকা খরচ করলেই তারা নতুন মিটার নিতে পারবে। চোরদের টাকা দেওয়া বন্ধ করলেই আর চুরি করবে না।’

একের পর এক মিটার চুরির ঘটনা ঘটলেও পুলিশ কোনো কার্যকরী পদক্ষেপ কেন নিতে পারছে না, জানতে চাইলে গুরুদাসপুর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, পুলিশ তদন্ত শুরু করেছে। বেশ কিছু তথ্য পাওয়া গেছে। দ্রুত এ চক্রকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যারা নারীদের রাস্তায় দেখলে কাপড় খোলে ফেলার হুমকি দেয় তারা কোন প্রজাতির, জামায়াত আমিরের প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান বলেছেন, ৫ আগস্ট পূর্বে ৫৪ বছরের বাংলাদেশের অন্যন্নরকম রুপ আমরা দেখেছি। আমরা সন্ত্রাস, ফ্যাসিবাদ, দুর্নীতির দম্ব,

চীনা সহায়তায় সামরিক শক্তিতে বলীয়ান হচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: প্রতিরক্ষা প্রযুক্তি রপ্তানিতে চীনের নতুন গন্তব্য হয়ে উঠছে বাংলাদেশ। দেশটি থেকে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম বাংলাদেশে আসছে। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিকস টাইমসের

ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ স্পেনের

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘গণহত্যা ঠেকাতে’ দখলদার ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দেশটির সরকার এ নিষেধাজ্ঞার অনুমোদন

প্রকাশ্যে নারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সেই সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক নারী ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আশিক ইসলাম ওরফে স্বপন (২৭) নামে ছাত্রদলের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ইম্পারো ভেঞ্চারস লিমিটেড এর উদ্যোগে সিরাজগঞ্জ প্রেসক্লাবে ক্যালেন্ডার বিতরণ

নজরুল ইসলাম: ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবে ইম্পারো ভেঞ্চারস লিমিটেড এর পক্ষ থেকে ২০২৫ সালের ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে। সোমবার (২৭জানুয়ারি) সকালে ইম্পারো ভেঞ্চারস লিমিটেডের পরিচালক সৈয়দা

জালিয়াতির মাস্টার মাইন্ড প্রধান শিক্ষক রফিকুল

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলা হরিণা বাগবাটী বালিকা উচ্চ বিদ্যালয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে। অবৈধ শিক্ষক নিয়োগ, গ্রেড পরিবর্তনে