টাকার কুমির’ মালেক! বিদেশে পাচার হাজার কোটি, দেশে জমি ছয় হাজার শতাংশ

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে বিপুল অর্থ পাচারের গুরুতর অভিযোগে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানে উঠে এসেছে, করোনাকালে চিকিৎসা খাতের নানা অনিয়ম ও লুটপাটের মধ্য দিয়ে তিনি গড়ে তুলেছেন শত শত কোটি টাকার অবৈধ সাম্রাজ্য।

দুদকের তথ্য অনুযায়ী, জাহিদ মালেক জ্ঞাত আয়ের বাইরে ৬১ কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন এবং ৩৪টি ব্যাংক হিসাবে ১৪৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। তাঁর ছেলে রাহাত মালেকের নামে রয়েছে ১১ কোটি টাকার অপ্রকাশিত সম্পদ এবং ৫১টি ব্যাংক হিসাবে ৬৬৩ কোটি টাকার লেনদেনের তথ্য মিলেছে। দুদকের ধারণা, মালেক পরিবার বিদেশে পাচার করেছেন অন্তত এক হাজার কোটি টাকা।

এছাড়া, জাহিদ মালেক, তাঁর ছেলে রাহাত ও মেয়ে সিনথিয়া মালেকের নামে দেশে কেনা হয়েছে মোট ছয় হাজার ৫৩ শতাংশ জমি—যার বাজারমূল্য হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, করোনাকালে প্রতিরক্ষামূলক সামগ্রীর দাম বেড়েছে ৩০০ শতাংশ পর্যন্ত। অনিয়মের মাধ্যমে অপ্রয়োজনীয় ও নিম্নমানের স্থাপনায় ব্যয় হয়েছে শত কোটি টাকা। কমিশনের মতে, এসব অনিয়মের মূল কেন্দ্রে ছিলেন তৎকালীন মন্ত্রী এবং তাঁর পরিবারের সদস্যরা।

কেন্দ্রীয়ভাবে ঠিকাদারি নিয়ন্ত্রণ করতেন রাহাত মালেক শুভ্র ও ডা. মাজহারুল হক তপনের নেতৃত্বাধীন চক্র। জানা গেছে, কোনো প্রতিষ্ঠান কাজ পেতে হলে ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ‘কমিশন’ দিতে হতো। এমনকি কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোও ভুয়া নামে ঠিকাদারি অব্যাহত রেখেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “শুভ্র-তপন চক্রকে কমিশন না দিলে কোনো কাজ পাওয়া যেত না। দুর্নীতিতে জড়িত প্রতিষ্ঠানগুলোকেও সুযোগ দেওয়া হতো।”

বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্য খাতে বরাদ্দ সীমিত হলেও সুশাসনের অভাব ও দুর্নীতির কারণে প্রান্তিক জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আইসিডিডিআরবি-র বিজ্ঞানী আহমদ এহসানুর রহমান বলেন, “বিনামূল্যে যে সেবা পাওয়ার কথা ছিল, তা জনগণকে পকেট থেকে খরচ করে নিতে হয়েছে।”

দুদক জানিয়েছে, সব তথ্য-প্রমাণ সংগ্রহ শেষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ইতোমধ্যে সাবেক মন্ত্রী ও তাঁর ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে কোনভাবেই বিতর্কিত করা যাবেনা…….টুকু

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে। বিএনপি কোনো চাঁদাবাজ-সন্ত্রাসকে প্রশ্রয় দেয়না। জনগনের অধিকার

সাঁথিয়ায় মানসিক রোগী পুত্রবধূর বটির কোপে প্রাণ গেল শ্বশুড়ের !

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় মানসিক রোগী পুত্রবধূর ধারালো বটির কোপে শ্বশুড় মোজাম হোসেন (৭০) নিহত হয়েছেন। সাঁথিয়া থানার ওসি আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করে

তাড়াশে বালিশ চাপা দিয়ে শিশু হত্যা চেষ্টা: এক নারী আটক

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে পূর্ব শত্রুতার জের ধরে মেঘলা খাতুন (৯) নামের শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা অভিযোগে গৃহবধূকে আটক করেছে পুলিশ। ঘটনাটি

চোর মুক্ত দেশ গড়তে হাত পাখার বিকল্প নেই -মুফতী শেখ নুরুন নাবী

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গাড়ামাসী সরকারি প্রাথমিক

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে আহত হয়েছে ১ জন। শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়ার নয়নগাঁতী কবরস্থান

৫৫ বছরেও জাতির শিক্ষাব্যবস্থা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, ‘স্বাধীনতার ৫৫ বছরেও জাতির শিক্ষাব্যবস্থা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ইসলাম সম্পর্কে প্রাথমিক বিদ্যালয়ে জ্ঞানের পরিমাণ