টপসয়েল কর্তন ও নদীর পাড় ধ্বংসের বিরুদ্ধে রায়গঞ্জে ৬ ঘণ্টার অভিযান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় টপসয়েল কর্তন ও নদীর পাড় বিনষ্ট করে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে টানা ছয় ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার উপজেলার কালিঞ্জা ব্রিজ, পাঙাসী ব্রিজ, ধানগড়া ব্রিজ, রামেশ্বরগাতিসহ বিভিন্ন নদী ও খালসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সময়ে অভিযানের খবর পেয়ে অন্যান্য পয়েন্টে জড়িতরা পালিয়ে গেলে ঘটনাস্থলেই অবৈধভাবে ব্যবহৃত ৪টি মাটি কাটার ভেকু মেশিন ও ৩টি ট্রাক অকেজো করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র রাতের আঁধারে কৃষিজমির উর্বর টপসয়েল কেটে বিক্রি এবং নদীর পাড় ভেঙে মাটি উত্তোলন করে আসছিল। এতে একদিকে কৃষিজমির উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছিল, অন্যদিকে নদীভাঙন বেড়ে পরিবেশ ও জনজীবনে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছিল।

অভিযান পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, “পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। নদীর স্বাভাবিক প্রবাহ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”

তিনি আরও জানান, ভবিষ্যতে কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে যন্ত্রপাতি জব্দ করা হবে।

এদিকে উপজেলা প্রশাসনের এই অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, নিয়মিত অভিযান অব্যাহত থাকলে অবৈধ মাটি কাটার প্রবণতা কমবে এবং নদী ও কৃষিজমি রক্ষা সম্ভব হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাসিনার আমলের সঙ্গে মিল রয়েছে অন্তর্বতী সরকারের: রিজভী

স্টাফ রিপোর্টার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ ১৫ বছর বঞ্চিত হয়েছেন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন থেকে। সেই বঞ্চনা থেকে আজও

ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, পাঠানো হচ্ছে হাজার হাজার সেনা

আন্তর্জাতিক ডেস্ক: সময় যত গড়াচ্ছে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের শঙ্কা ততই বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সম্ভাব্য

কাতার রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ চার মাস পর চিকিৎসা শেষে ঢাকায় ফিরছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তবে তিনি বাংলাদেশ বিমানে নয়, কাতারের আমিরের পাঠানো

কোরবানির বিধিবিধান – মোয়াজ্জেম বিন মোশাররফ

মহান আল্লাহ তায়ালার সত্তা-পাক ও পবিত্র। প্রকৃতিগত আকাঙ্ক্ষা হলো মহান বরের নৈকট্য লাভ করে তার পবিত্র সত্তার মাঝে নিজেকে মিটিয়ে দেয়া। কুরবানীর গভীর তত্ত্ব খুবই

হাসনাতের বিপক্ষে মুন্সী নির্বাচন করতে পারবেন কিনা, জানা যাবে রোববার

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে লিভ টু আপিলের ওপর শুনানি শেষ হয়েছে।

বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করল আদানি

ডেস্ক রিপোর্ট: কারিগরি ত্রুটির কারণে বন্ধ থাকা ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটও চালু হয়েছে। ফলে এখন দুই ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাংলাদেশে বিদ্যুৎ