টঙ্গীর তুরাগ নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদী থেকে সাজিদ (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে নদীতে ডুবে যাওয়ার প্রায় দেড় ঘণ্টা পর বিকেল আড়াইটার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।

নিহত সাজিদ বউবাজার এলাকার শামিম আহম্মেদের ছেলে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানান, শনিবার দুপুরে বউবাজার এলাকায় তুরাগ নদীর উপর রেলসেতুর নিচে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে নামে সাজিদ। এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।

টঙ্গী নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের এনআইডি লক করেছে ইসি

অনলাইন ডেস্ক: গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), লক করেছে নির্বাচন কমিশনের (ইসি) অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

এনসিপিতে টানাপোড়েন

ঠিকানা টিভি ডট প্রেস: ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গতি পাচ্ছে না। যদিও দলটির বয়স মাত্র আড়াই মাস। এ সময়ের মধ্যে অন্যান্য প্রতিষ্ঠিত

দেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু আজ

ঠিকানা টিভি ডট প্রেস: দেশে প্রথমবারের মতো মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের পরীক্ষামূলক সেবা আজ (৯ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে

পাম্পে তেল নিয়ে পালানোর চেষ্টা যুবদল নেতার, টাকা চাওয়ায় কর্মীকে গাড়িচাপায় হত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে সাবেক জেলা যুবদল সভাপতি আবুল হাসেম সুজনের প্রাইভেটকার চাপায় রিপন সাহা (২৮) নামের এক পেট্রোল পাম্পের মিটারম্যান নিহত হয়েছেন।,

দুদকের মামলায় ব্যাংক কর্মকর্তার ১৯ বছরের কারাদণ্ড, জরিমানা দেড়কোটি

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কাজী মাহফুজুর রহমান নামে ইউনিইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির সাবেক এক সিনিয়র কর্মকর্তাকে ১৯ বছরের সশ্রম কারাদণ্ড ও

বিদ্রোহী প্রার্থী ৫৯ জনকে বহিষ্কার করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক: এয়োদশ সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আরো ৫৯ জনকে বহিষ্কার করেছে বিএনপি। বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে