টঙ্গী‌তে ৩৬ ঘন্টা পর নিখোঁজ নারীর লাশ উদ্ধার 

টঙ্গী (গাজীপুর) প্রতি‌নি‌ধি: টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশনের খোলা ড্রেনে পড়ে নিখোঁজ হওয়া নারী ফারিয়া তাসনিম জোতির লাশটি ৩৬ ঘন্টা পর উদ্ধার করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার সকাল সা‌ড়ে ৯টা দিকে টঙ্গী গাজীপুরা বাশপট্টি এলাকার বিলের মাঝখান থেকে তার লাশ উদ্ধার করেন টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত ফারিয়া তাসনিম জোতি চুয়াডাঙ্গা সদর উপজেলার বাগানপাড়া গ্রামের মৃত ওলিউল্লাহ আহম্মেদ বাবলুর মেয়ে। তিনি ঢাকার মিরপুরে বসবাস করতেন এবং নিকুঞ্জ এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাত ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার একটি ঢাকনাবিহীন ড্রেনে পড়ে যান জোতি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে টঙ্গী ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। অবশেষে ৩৬ ঘন্টা পর মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় টঙ্গীর গাজীপুরা বাশপট্টি এলাকার বিলের মাঝখান থেকে নিখোজ ওই নারীর লাশ উদ্ধার করেন টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, দুর্ঘটনাস্থলের ম্যানহোলটি প্রায় ১০ ফুট গভীর এবং প্রবল বর্ষণের কারণে পুরোপুরি পানিতে ডুবে ছিল। আজ মঙ্গলবার সকাল সা‌ড়ে ৯টার দিক ডুবুরি দল জ্যোতির লাশ উদ্ধার করে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ও‌সি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কাজ চালিয়ে গেছি। সকা‌লে বিল থে‌কে ওই নারীকে মৃত অবস্থায় খু‌জে পাওয়া গে‌ছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চৌহালীতে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের চৌহালীতে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের মধ্যে প্রশাসনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে চৌহালী উপজেলা সম্মেলন কক্ষে এক মতবিনিময়

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ইসরাইলি দূতাবাসের দুই কর্মী নিহত

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীদের হামলায় ইসরাইলি দূতাবাসের দুই কর্মী নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার রাত ৯টা ৫ মিনিটে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে

টাঙ্গাইলে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাবলা ইউনয়নের সোনালিয়া পূর্ব পাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

তাহাজ্জুদের নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মাদরাসাছাত্র

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর চাটখিলে তাহাজ্জুদের নামাজরত অবস্থায় আকরাম হোসেন (১২) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসার

আবরার হত্যার রায় শুনতে অপেক্ষায় ছিলেন মা, রায় ঘোষণা না হওয়ায় ক্ষুব্ধ পরিবার

বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় হওয়ার কথা ছিল আজ। সকাল থেকেই সব কাজ শেষ করে টিভির পর্দার সামনে আবরার হত্যার

নুরাল পাগলার দরবারে পু‌লি‌শের ওপর হামলায় মামলা, আসামি সা‌ড়ে ৩ হাজার

ডেস্ক রিপোর্ট: রাজবাড়ী জেলার গোয়ালন্দে বিক্ষুব্ধ জনতা নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে পু‌লি‌শের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় ৩ হাজার থেকে সাড়ে ৩