টঙ্গীতে মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু আহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোকসানা (১২) ও নুসাইফা (৮) নামে দুই কন্যা শিশু গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে ।

বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর এরশাদনগর ৫ নং ব্লক এলাকায় আনওয়ারা ইদ্রিস বালিকা মাদ্রাসার ছাদে এই ঘটনা ঘটে।

আহত রোকসানা এরশাদনগর ৩ নং ব্লকের রাফি আহমেদের মেয়ে ও নুসাইফা একই এলাকার ৫নং ব্লকের কাজী আরমানের মেয়ে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসাটির ছাদে খেলছিল শিশু নুসাইফা ও রোকসানা। এসময় অসাবধানতা বসত বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসে তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করেন। আহতদের মধ্যে রোকসানার শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এলাকাবাসীর দাবী এরশাদনগরের মত ঘনবসতিপূর্ণ এলাকায় বেশীরভাগ বৈদ্যুতিক সংযোগ ও তার সঞ্চালনা অরক্ষিত হওয়ায় হরহামেশাই এমন দূর্ঘটনা ঘটে। এবিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানান তারা।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাদা পতাকা উড়িয়ে পালালো ভারতীয় সেনাবাহিনী

অনলাইন ডেস্ক: পাকিস্তান ও আজাদ কাশ্মিরে মসজিদসহ কয়েকটি স্থানে মঙ্গলবার গভীর রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ওই হামলার পর খুব দ্রুততার সঙ্গে পাকিস্তান স্থল ও

জরুরি বৈঠকে বসছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা

অনলাইন ডেস্ক: ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) বোর্ড অব গভর্নরস। আজ সোমবার আইএইএর সদর দপ্তরে এ

কুষ্টিয়ায় যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষককে গণধোলাই

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক প্রধান শিক্ষককে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে সংবাদ পেয়ে স্থানীয় বিএনপি নেতারা তাকে উদ্ধার করে। এ ঘটনায়

হুমকিতেও থামেনি প্রচারণা, মসজিদ থেকে টেনেহিঁচড়ে জামায়াত নেতাকে কোপালেন বিএনপির কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী প্রচারণা বন্ধে হুমকি-ধমকির মধ্যেও মাঠে থাকায় পাবনায় জামায়াতে ইসলামীর এক নেতার ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। মসজিদ থেকে টেনেহিঁচড়ে বের

মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক বাজার অস্থির, সারের সরবরাহ নিয়ে শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি বাজারের পাশাপাশি আন্তর্জাতিক সারের বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে। এতে আমদানিনির্ভর বাংলাদেশে সারের সরবরাহ ও দামের ওপর দীর্ঘমেয়াদি চাপ

মস্কোয় ড্রোন হামলায় ব্যাহত বিমান চলাচল, বাতিল ১৪০ ফ্লাইট

অনলাইন ডেস্ক: ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলার জেরে রাশিয়ার রাজধানী মস্কোর প্রধান সব বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। রোববারের হামলার প্রভাবে মস্কো থেকে বিভিন্ন