টঙ্গীতে বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মিথ্যা মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টঙ্গী পূর্ব থানা শাখার সদস্য সচিব আকাশ খানের বিরুদ্ধে।

এ ঘটনায় ৬ জনকে অভিযুক্ত করে ও অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার। এ ঘটনায় একটি ভিডিও ও অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে গাজীপুর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অপরদিকে, আজ শুক্রবার বিকেলে সংগঠনটির ভারপ্রাপ্ত আহবায়ক নাবিল আল ওয়ালিদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল থানা ও ওয়ার্ডের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

জানা যায়, গত ২৮ মে রাতে টঙ্গীর শেরেবাংলা রোড এলাকায় সাবেক এক আওয়ামী লীগ নেতা বাড়িতে প্রবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টঙ্গী পূর্ব থানার ১৮-২০ নেতাকর্মী। এসময় তারা ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চারটি মামলার কথা বলে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় তাকে পুলিশের কাছে সোপর্দ করার ভয়ভীতি দেখান।’

একপর্যায়ে ওই পরিবারের কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা নিয়ে ১০০ টাকার স্ট্যাম্পে জোরপূর্বক সাক্ষর নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন তারা। এ সময় ২৯ তারিখের মধ্যে ৫ লক্ষ টাকা দেওয়ার দাবি জানান তারা।

এ ঘটনায় গতকাল সন্ধ্যায় থানা অভিযোগ করতে আসেন ভুক্তভোগীর পরিবার। এ সময় থানা কম্পাউন্ডে আকাশ খানের সাথে দেখা হলে টাকা আদায় ও চাঁদা দাবির যৌক্তিক কারণ জানতে চান তারা। এ ঘটনার একটি লাইভ বিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

পরে গভীর রাত পর্যন্ত বিষয়টি সমাধান চেষ্টা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলার নেতারা।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কামারখন্দে শিশুকে হত্যার পর বস্তাবন্দী, পলাতক সৎমা

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের কামারখন্দে হাজেরা খাতুন (৭) নামে এক শিশু কন্যাকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ বস্তাবন্দী করে খাটের নিচে লুকিয়ে রাখার ঘটনা ঘটেছে। হত্যার পর

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর হাতিরঝিল থানা পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) সকালে হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা

সিরাজগঞ্জে যমুনা সেতু ছয়দিনে দুই লাখ ১৬ হাজার ১৩৬ টি যানবাহন পারাপার

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদ যাত্রায় ছয়দিনে যমুনা সেতু দিয়ে দুই লাখ ১৬ হাজার ১৩৬ টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে ১৬ কোটি ৮৮

অনৈতিক সম্পর্কের ঘটনায় জড়ানোর অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে নির্দোষ দাবি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে কথিত অনৈতিক কর্মকাণ্ডে এক যুগলকে অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলাকে ‘ভিত্তিহীন, মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে সংবাদ

হাদি হত্যার প্রতিবাদে বেলকুচিতে ছাত্র-জনতার বিক্ষোভ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলিকরে হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা বেলকুচি

যারা মব তৈরি করেছে, তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সাম্প্রতিক সময়ের হত্যা নৈরাজ্যকারীদে সরকার প্রশ্রয় দিচ্ছে। যারা মব

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন