টঙ্গীতে বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকরা বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

রোববার (২৩ মার্চ) সকাল ৭টা থেকে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে কারখানার সামনে নেওয়া হলে সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ না করা হয়নি। কারখানা কর্তৃপক্ষ একাধিকবার তারিখ দিয়েও বেতন পরিশোধ করেনি। এ নিয়ে গত ১১ মার্চ হঠাৎ কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। বেতন না দিয়ে কারখানা বন্ধের ঘোষণা দেওয়ায় একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। ওই সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

এদিকে শ্রমিকদের দাবি মেনে না নেওয়ায় রোববার সকাল থেকে বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই মহাসড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন মহাসড়কে চলাচলকারীরা। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করেন।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. ইসমাইল হোসেন বলেন, এই কারখানার শ্রমিকরা গত কয়েকদিন আগে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে ২০ মার্চের মধ্যে বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। এর মধ্যে ১৫০০ জন শ্রমিকদের ১২৫০ জন শ্রমিকের বেতন দেওয়া হয়। শনিবার শ্রমিকরা কাজ না করার ঘোষণা দিলে ‘নো ওয়ার্ক নো পে’ ঘোষণা করে কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর রোববার সকাল ৭টা থেকে শ্রমিকরা বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াতের নতুন আমির নির্বাচন ডিসেম্বরে

নিজস্ব প্রতিবেদক: আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন। সারাদেশের এক লাখের বেশি রুকন সদস্য অংশ নেবেন গোপন প্রত্যক্ষ ভোটে। গঠনতান্ত্রিক বাধ্যবাধকতায় জাতীয়

গাজায় নিশ্চিহ্ন মসজিদ, ধ্বংসস্তূপ থেকেই ভেসে আসছে আজান

ডেস্ক রিপোর্ট: গাজার প্রায় সব মসজিদই এখন ধ্বংসস্তূপ। ইসরায়েলের টানা হামলায় গাজা উপত্যকার ঐতিহাসিক স্থাপত্য, মিনার ও নামাজের স্থানগুলো মাটির সঙ্গে মিশে গেছে। তবুও ভগ্নাবশেষের

ভারত সীমান্তে টয়লেট বসাচ্ছে পাকিস্তান, উদ্বিগ্ন দিল্লী!

অনলাইন ডেস্ক: ভারত-পাকিস্তানের বৈরিতার কথা সবার জানা। এ বৈরিতার ধারাবাহিকতায় সীমন্তেও উত্তেজনা প্রায়ই চরমে পৌঁছায়। কিন্তু এবার পাকিস্তান করেছে এক অস্বাভাবিক কাজ। আন্তর্জাতিক সীমান্তের ১৫০

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হতে চায় কানাডার জনগণ, এটা বুঝেই পদত্যাগ করেছেন ট্রুডো: ট্রাম্প

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হতে চায় কানাডার জনগণ, এটা বুঝতে পেরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড

ঠিকানায় গিয়েও হদিস মেলেনি কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার

নিজস্ব প্রতিবেদক: চব্বিশের জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় পরোয়ানাভুক্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

‘হ্যান্ডশেক টেকনিকে’ ঘুষ নিয়ে ধরা খেলেন এসআই

নাটোর প্রতিনিধি: নাটোর সদর থানার এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ওই ভিডিওতে দেখা যায়, সদর থানার ভেতরে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য