টঙ্গীতে জোড় ইজতেমার আখেরি মোনাজাত মঙ্গলবার সকাল ৯টায়

নিজস্ব প্রতিবেদক: টঙ্গীর তুরাগতীরে শুরায়ি নেজামের ৫ দিনের জোড় ইজতেমা আখেরি মোনাজাত মঙ্গলবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। সোমবার (১ ডিসেম্বর) রাতে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান কালের কণ্ঠকে এ তথ্য জানান।

হাবিবুল্লাহ রায়হান বলেন, এই জোড় ইজতেমা থেকে কয়েক হাজার জামাত আল্লাহর রাস্তায় তাবলিগের সফরে ২০২৬ সালের ২ থেকে ৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য খুরুজের জোড়ের প্রস্তুতির জন্য বের হবেন। আর বাকিরা নিজ নিজ মহল্লা বা জেলায় প্রত্যাবর্তন করে জোড়ের জন্য মেহনত শুরু করবেন এবং কাল সকাল থেকেই হেদায়েতি বয়ান শুরু হবে।

নিয়ম অনুযায়ী, পুরানদের জোড়ের ৪০ দিন পরে টঙ্গী ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, সরকারি সিদ্ধান্ত মোতাবেক এবারে জাতীয় নির্বাচনের কারণে তা নির্বাচনের পর আয়োজিত হবে।

গত ২৮ নভেম্বর টঙ্গী তুরাগ তীরে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের তত্ত্বাবধানে ৫ দিনব্যাপী জোড় ইজতেমার শুরু হয়। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আর এ মোনাজাতের মাধ্যমে এই জোড় ইজতেমার সমাপ্তি হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফ্রেব্রুয়ারিতে সরকার পতন আন্দোলনের ঘোষণা দেবে আওয়ামী লীগ

অনলাইন ডেস্ক: জুলাই অভ্যুত্থানে পতন হওয়ার পরও থেমে নেই আওয়ামী লীগের ষড়যন্ত্র। নানাভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে দলটি। এরই মাঝে আগামী ফেব্রুয়ারিতে হরতাল

মোরেলগঞ্জে ব্যবসায়ী অপহরণ: ফেরিঘাট থেকে হাইয়েস গাড়িসহ ৪ জন আটক

স্টাফ রিপোর্টার: বাগেরহাটের মোরেলগঞ্জে জিয়াউর রহমান হাওলাদার (৪৬) নামের এক ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় ফেরিঘাট থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জাতীয়তাবাদী

অজু ছাড়া নামায গ্রহণযোগ্য নয়

ইসলামে দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় ফরজ বা অবশ্যপালনীয় ইবাদত। যে কোনো ইবাদতের আগে অজু করা বাধ্যতামূলক। নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে অজুর তুলনা নেই। অজু

৩ মে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম

অনলাইন ডেস্ক: রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি) মিলনায়তনে হেফাজতে ইসলামের কার্যনির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সংগৃহীত ছবি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী

“ঐক্যই শক্তি”-ইসলামপন্থীদের নেতৃত্বে রাষ্ট্রক্ষমতার প্রত্যাশা চরমোনাই পীরের

নিজস্ব প্রতিবেদক: ইসলামপন্থীদের ঐক্য গঠনের পক্ষে গণ-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, “জোটবদ্ধ

ঈদের ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার অনুরোধ রেলপথ মন্ত্রণালয়ে

অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। করোনা সংক্রমণের হার বাড়ছে উল্লেখ করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে