ঝিনাইদহে মুক্তিযুদ্ধের সময়ের ২টি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মুক্তিযুদ্ধকালীন সময়ে মাটির নিচে পুঁতে রাখা দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গাড়িয়ালা গ্রামের বাবু শিকদারের বাড়িতে ঘর নির্মাণের জন্য মাটি খননের সময় গ্রেনেড দুটি পাওয়া যায়।

স্থানীয় বাড়ি মালিক বাবু মিয়া জানান, মাটি খুঁড়ার সময় শ্রমিকরা মাটির নিচে মরিচা ধরা দুটি গোলাকার ধাতব বস্তু দেখতে পান। পরে তারা বিষয়টি নলডাঙ্গা পুলিশ ক্যাম্পে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি গ্রেনেড হিসেবে শনাক্ত করেন। এরপর যৌথ বাহিনীর একটি টিম গ্রেনেড দুটি উদ্ধার করে সদর থানায় নিয়ে যায়।,

ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই রাশিদুল ইসলাম বলেন, ‘বাবু শিকদার তার বাড়িতে নতুন ঘর নির্মাণ করছিলেন। মাটি কাটার সময় শ্রমিকরা দুটি বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত করার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে গ্রেনেড দুটি উদ্ধার করে।’

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় সদর উপজেলার বিষখালী ও গাড়িয়ালা এলাকায় ব্যাপক যুদ্ধ সংঘটিত হয়েছিল। সে সময় যুদ্ধরত কোনো এক পক্ষ গ্রেনেডগুলো মাটির নিচে পুঁতে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পুলিশ নিয়োগে আসছে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় উচ্চাভিলাষী, অতিমাত্রায় অপেশাদার পুলিশ সদস্যদের বিধিবহির্ভূত বলপ্রয়োগের কারণে ভেঙে পড়া পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশে

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি

ঠিকানা ডেস্ক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অভিযানের প্রতিবাদে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ দমনে কারফিউ ঘোষণা করেন মেয়র

এপ্রিলে নির্বাচন নিয়ে সংশয়, ডিসেম্বরে ঝুঁকি থাকতো না: মান্না

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনের সময়সূচি নিয়ে মত দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তার মতে, আসন্ন নির্বাচন এপ্রিলের পরিবর্তে ডিসেম্বরে হলে কোনো ধরনের রাজনৈতিক বা

সকল শ্রেণী-পেশার মানুষের আত্মত্যাগে ২০২৪ এর বিপ্লব অর্জিত হয়েছে – রায়গঞ্জে মাশরাফি সরকার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দীয় স্বাস্থ্য বিষয়ক উপ কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় প্রধান মাশরাফি সরকার বলেছেন, বাংলাদেশে নতুন স্বাধীনতা অর্জন করতে

দুবাইয়ে অর্থপাচারকারী ৭০ ভিআইপি শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে অর্থপাচার করে সুইস ব্যাংকসহ বিভিন্ন মাধ্যমে গোল্ডেন ভিসায় দুবাইয়ে সম্পদ গড়েছেন ৪৫৯ বাংলাদেশি। যেখানে বাংলাদেশিদের মালিকানায় ৯৭২টি প্রপার্টি কেনার তথ্য রয়েছে।

বেলকুচিতে চিপস কিনতে গিয়ে শ্লীলতাহানির শিকার ৪র্থ শ্রেনীর ছাত্রী

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে চিপস কিনতে গিয়ে ৪র্থ শ্রেনীর ছাত্রী শ্লীলহাতানির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে ঘটনা সম্পর্কে  জানতে ছাত্রীর মা ও বাবা