ঝিনাইদহে তিনজনকে গুলি করে হত্যা, দায় স্বীকার করে একটি সংগঠন যে বার্তা দিল

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর মাঠের মধ্যে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা হানিফ আলীসহ তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে এই এলাকায় তাঁরা একাধিক গুলির শব্দ শুনতে পান। পরে তাঁরা খোঁজ নিয়ে জানতে পারেন ইবি থানার পিয়ারপুর ও শৈলকুপায় রামচন্দ্রপুর গ্রামের মাঠের মধ্যে শ্মশানঘাট এলাকায় তিনজনকে গুলি করে হত্যার পর ফেলে রাখা হয়েছে। তাঁরা এগিয়ে গিয়ে দেখতে পান তিনজনের মৃতদেহ পড়ে আছে। পাশে তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেল পড়ে আছে। যার নম্বর চুয়াডাঙ্গা ল ১২-০১২৩।

এলাকার বাসিন্দারা আরও জানান, নিহত ব্যক্তিদের মধ্যে হরিণাকুণ্ডু উপজেলার আহাদনগর গ্রামের হানিফ আলী, তাঁর শ্যালক লিটন হোসেন রয়েছেন। একজনের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তাঁরা সবাই চরমপন্থী দলের সঙ্গে যুক্ত ছিলেন।

এদিকে হত্যার বিষয়ে চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর নেতা কালু দায় স্বীকার করে গণমাধ্যমকর্মীদের হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েছেন।

চরমপন্থী নেতা কালু পরিচয় দিয়ে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, যশোর, খুলনাবাসীর উদ্দেশে জানানো যাচ্ছে, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি নামধারী কুখ্যাত ডাকাত বাহিনীর শীর্ষ নেতা অসংখ্য খুন, গুম, দখলদারী, ডাকাতি, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হরিণাকুণ্ডুনিবাসী হানিফ তাঁর দুই সহযোগীসহ জাসদ গণবাহিনীর সদস্যদের হাতে নিহত হয়েছেন। এই অঞ্চলের হানিফের সহযোগীদের শুধরে যাওয়ার নির্দেশ দেওয়া হলো, অন্যথায় আপনাদের একই পরিণতির মুখোমুখি হতে হবে।’

শৈলকুপা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’) মাসুম খান জানান, রামচন্দ্রপুর মাঠের মধ্যে তিনজনকে গুলি করে মারা হয়েছে। বিস্তারিত পরে বলা যাবে।

ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে বলেন, তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাঁদের কীভাবে মারা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যৌথবাহিনীর হাতে আটক বিএনপি নেতার মৃত্যুতে এইচআরএসএসের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে আটকের পর জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু মৃত্যুতে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন

বাঁচানো গেল না মাগুরার সেই শিশুটিকে

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণের শিকার আট বছর বয়সী শিশুটি মারা গেছে। বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শিশুটির মৃত্যু হয়। হাসপাতালের শিশু বিভাগের শিশুরোগের

১৩১৪ কোটি টাকার অনিয়মের অভিযোগ চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান মনিরুজ্জামানের বিরুদ্ধে 

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামানের বিরুদ্ধে প্রায় ১ হাজার ৩১৪ কোটি টাকার আর্থিক অনিয়ম, অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে

কুড়িগ্রামে জামায়াতের মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার 

সুজন মাহমুদ, কুড়িগ্রাম: কুুড়িগ্রামের রাজীবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মুকুল কে গ্রেপ্তার করেছে রাজীবপুর থানার পুলিশ। রাজীবপুর উপজেলা জামায়াতের দলীয় কার্যালয় হামলা ভাংচুর ও

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ২৬ বাংলাদেশীকে ফেরত পাঠালো বিএসএফ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ভারতের হরিয়ানা রাজ্যে অবৈধভাবে বসবাসরত ২৬ জন বাংলাদেশী নাগরিককে ফেরত পাঠিয়েছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এদের মধ্যে ১৩ জন শিশু, ৭ জন

গাজীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১১ মোটরসাইকেলে অগ্নিসংযোগ, আহত পাঁচ

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক রাখালিয়াচালা এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন এবং ১১টি