ঝালকাঠিতে ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত,আটক ১

হাসিবুর রহমান,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ইয়াবা উদ্ধারের অভিযানে মাদক কারবারি চেঁচিরামপুর ইউনিয়ন যুবলীগের সদস্য সুজন হাওলাদারের (৩০) কামড়ে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাঁঠালিয়া থানা পুলিশের একটি দল উপজেলার চেঁচরী ইউনিয়নের সোহরাব মাস্টারের বাড়ির সামনের সড়কে অভিযান পরিচালনা করে। অভিযানে ৮ পিস ইয়াবাসহ সুজন হাওলাদারকে গ্রেফতার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন কাঁঠালিয়া থানার এসআই রতন চন্দ্র হালদার। পুলিশ জানায়, গ্রেফতারের সময় সুজন হাওলাদার হঠাৎ এসআই রতন চন্দ্র হালদারের হাতে কামড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে এসআই রতন চন্দ্র আহত হন। তবে ঘটনাস্থলেই তাকে নিয়ন্ত্রণে নিয়ে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটক সুজন হাওলাদার উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ও মো. সোবাহান হাওলাদারের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবু নাছের রায়হান জানান, দক্ষিণ চেঁচরী এলাকা থেকে ৮ পিস ইয়াবাসহ সুজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে: মমতা

অনলাইন ডেস্ক: ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, ভারত-বাংলাদেশ সীমান্তে

গুলি করে বাংলাদেশি যুবককে হত্যা, বিএসএফ বললো অনিচ্ছাকৃত

নিজস্ব প্রতিবেদক: সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শনিবার (২৯ নভেম্বর) শহিদুল ইসলাম (৩৭) নামে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। তবে এই ঘটনা ‘অনিচ্ছাকৃত’ বলে দাবি

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ৯৫ শতাংশ কমেছে

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল ৯৫ শতাংশ কমে গেছে। যুদ্ধ শুরুর দিন ২৮ ফেব্রুয়ারি

শিয়ালকোলে লোহার পাটা চুরির চেষ্টা, ট্রাকসহ আটক ১

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বিসিকের ভিতর থেকে পাতিলের মিলের ভিতর থেকে লোহার পাটা চুরির অভিযোগে শফিকুল (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে

বেলকুচি প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাবের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাবের হলরুমে আগামী ৭ জানুয়ারি ৪৮তম

সাঈদীকে হাসপাতালে নিয়ে হত্যা করা হয়েছে: শামীম সাঈদী

নিজস্ব প্রতিবেদক: সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে হাসপাতালে নিয়ে হত্যার অভিযোগ তুলেছেন তার মেজ ছেলে শামীম বিন