ঝড়ে ভেঙে পড়া ডালে শিক্ষকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ঝড়ের রাতে ইউক্যালিপটাস গাছের ডাল ভেঙে পড়ে আরশেদুল ইসলাম রিন্টু (৪৮) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে তাড়াশ-সলঙ্গা আঞ্চলিক সড়কের সোনাপাতিল ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আরশেদুল ইসলাম রিন্টু তাড়াশ উপজেলার সোনাপাতিল গ্রামের মৃত আজগর আলী আকন্দের ছেলে। তিনি সোনাপাতিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝড় ও বৃষ্টির মধ্যেই মোটরসাইকেলে করে তাড়াশ সদর থেকে নিজ বাড়ির পথে ফিরছিলেন শিক্ষক রিন্টু। পথে সোনাপাতিল ব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ প্রবল বাতাসে একটি ইউক্যালিপটাস গাছের ডাল ভেঙে তার ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

বিষয়টি নিশ্চিত করে তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আপেল মাহমুদ বলেন, “ঈদুল আজহার আগের দিন এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আমাদের গভীরভাবে শোকাহত করেছে। তার মৃত্যুতে শিক্ষা পরিবার এক অভিভাবককে হারাল।”

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সতর্কতা অবলম্বনের পাশাপাশি ঝুঁকিপূর্ণ গাছ অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চাঁপাইনবাবগঞ্জে আদালত প্রাঙ্গণে ছাত্রদল নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে আলোচিত দুই ভাই গুমের ঘটনায় জড়িত আওয়ামী লীগের তিন নেতার জামিন শুনানির পর আদালত প্রাঙ্গণে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় ছাত্রদল

ভূমি মন্ত্রণালয়ে এক সচিবের বিরুদ্ধে ১০ লাখ মামলা!

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের সচিবের বিরুদ্ধে সারাদেশে প্রায় ১০ লাখ মামলা চলমান রয়েছে। বিষয়টি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ নিজেই জানিয়েছেন। রোববার (২৬

সিরাজগঞ্জ জেলা ঠিকাদার কল্যাণ সমিতির পক্ষ থেকে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। জেলা ঠিকাদার সমিতির আয়োজনে মঙ্গলবার (১৫জুলাই) সকালে নির্বাহী প্রকৌশলীর কক্ষে এ সংবর্ধনা

ইয়েমেনের বন্দরশহরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ১০ জন নিহত

অনলাইন ডেস্ক: লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনের বন্দরশহর হোদেইদার আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার পরিচালিত এই হামলায় নিহত হয়েছেন অন্তত ১০ জন। ইয়েমেনের হুথি

রাজধানীতে ২ যুবককে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক: রাজধানীর দারুসসালামের আহমেদনগরে দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে সাড়ে ১২টার দিকে আহমেদনগরের হাড্ডিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের নাম-ঠিকানা

সিরাজগঞ্জে শিশু সুরক্ষা ও জীবনরক্ষকারী আচরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে শিশু সুরক্ষা ও জীবনরক্ষকারী আচরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছ। বুধবার সকাল ১০টায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা ইসলামিক ফাউণ্ডেশের আয়োজনে জেলা মডেল মসজিদ