ঝটিকা মিছিল ঠেকাতে মাঠপর্যায়ে চাপে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল প্রতিরোধে মাঠপর্যায়ের পুলিশ চাপে রয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে সব মহানগর ও জেলা পুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো মূল্যে এসব মিছিল ঠেকানোর জন্য। সংশ্লিষ্ট থানার পাশাপাশি গোয়েন্দা ইউনিটগুলোও এই কাজে তৎপর রয়েছে।

পুলিশ সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বেড়েছে এবং এতে অংশগ্রহণকারীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। চলতি মাসে কয়েকটি মিছিলে ককটেলের ব্যবহার দেখা গেছে, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

গত বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টা করা হলে পুলিশ আগেই তথ্য পেয়ে অভিযান চালায়। ওই দিন ডিএমপি ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে ২৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ১৪টি ককটেল ও সাতটি ব্যানার। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করছে সিআইডি, এসবি ও অ্যান্টি টেররিজম ইউনিট।

ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, “যেখানেই ঝটিকা মিছিল হবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষায় সব বিভাগ প্রস্তুত রয়েছে।”

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন জানান, বেআইনি সমাবেশ প্রতিরোধে নজরদারি বাড়ানো হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে ঝটিকা মিছিল ঠেকাতে ব্যর্থ হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনারসহ তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন মো. নজরুল ইসলাম জানান, আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে আত্মগোপন করা কর্মীদের খুঁজে পেতে নাগরিক সহযোগিতা চাওয়া হয়েছে। তিনি বলেন, “নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এ ধরনের কার্যক্রম প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।”

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে আরডিওর বিরুদ্ধে প্রভাব খাটিয়ে গুদামে ধান সরবরাহের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও) মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহে দপ্তরীয় প্রভাব ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে।

নারীকে হত্যাচেষ্টা মামলায় বাবা-ছেলের কারাদণ্ড 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আপন চাচাতো বোনকে হত্যাচেষ্টার দায়ে ব্যাংক কর্মকর্তা মুকুল আহাম্মেদ ও তার বাবা মইজু মন্ডলকে ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে

স্ত্রীর স্বীকৃতির দাবিতে জামায়াত নেতার বাড়িতে মামাত বোনের অনশন

নিজস্ব প্রতিবেদক: ভোলার চরফ্যাশনে জামায়াত নেতার বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশনে বসেছেন এক তরুণী। শুক্রবার (২ মে) বিকেলে উপজেলার এওয়াজপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক

গণসংযোগের সময় বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ, কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার হামজারবাগ এলাকায় নির্বাচনি প্রচারে বের হয়ে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ। তিনি চট্টগ্রাম–৮ (বাকলিয়া–বোয়ালখালী) আসনের প্রার্থী। বুধবার বিকেলে এ

দ্বিপক্ষীয় সফরে ২৬ মার্চ চীন যাবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ২৬ মার্চ দুই দিনের সফরে চীন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সফরে দেশটিতে যাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বিদ্রোহী প্রার্থী ৫৯ জনকে বহিষ্কার করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক: এয়োদশ সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আরো ৫৯ জনকে বহিষ্কার করেছে বিএনপি। বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে