জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত পরে নেয়া হবে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ইরান-ইসরায়েলের যুদ্ধ পর্যবেক্ষণ করে জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘আপাতত আমরা পর্যবেক্ষণ করছি যুদ্ধটা। যদি বেশি দিন চলে তখন আমাদের ওপর একটা প্রভাব পড়বে।’

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সম্মেলন কক্ষে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।

ইরান-ইসরায়েলের চলমান সংঘাতে আমাদের দেশের জ্বালানি তেলের দামে কোনো প্রভাব পড়বে কিনা, এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ইরান-ইসরায়েল যুদ্ধটা আমরা পর্যবেক্ষণ করছি। আমরা দেখেছি ইতোমধ্যে কিছুটা বেড়েছে। তবে যেগুলোতে আমরা অর্ডার করেছি, সেগুলোতে প্রভাব ফেলেনি।’

তিনি বলেন, ‘আমরা পর্যবেক্ষণ করছি গ্যাস, এলএনজির দাম যদি বেড়ে যায় তাহলে আমরা বিবেচনায় নেবো। আজ যে এলএনজি আমদানির অনুমোদন দিয়েছি, সেটা পুরোনো দামেই কোড করেছে। আমাদের ভাগ্য ভালো যে আমরা আগের দামেই পাবো।’

আপাতত আমাদের বাণিজ্য ক্ষেত্রে কোনো সমস্যা কি নেই, এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘না, আপাতত বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

র‌্যাবের অভিযানে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে র‌্যাব-১২ এর অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সেলিম রেজা গ্রেফতার হয়েছেন। র‌্যাব জানায়, ২০১২ সালের ২৩ আগস্ট শাহজাদপুর

খালেদা জিয়াকে পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি

অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। চিঠিতে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন তিনি। রোববার গণমাধ্যমকে এ তথ্য

চীনে বিষাক্ত খাবারে ২৩৩ শিশু অসুস্থ, সিসার মাত্রা ছাড়িয়েছে ২ হাজার গুণ

অনলাইন ডেস্ক: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের তিয়ানশুই শহরের একটি কিন্ডারগার্টেনে খাবারে খাওয়ার অযোগ্য রং ব্যবহার করায় সিসার বিষক্রিয়ায় অন্তত ২৩৩ শিশু গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছে। শিশুদের

নিখোঁজ রাশিয়ার যাত্রীবিমান: ৫০ আরোহীর সন্ধানে উদ্ধার অভিযান

অনলাইন ডেস্ক: রাশিয়ার পূর্বাঞ্চলে ৫০ আরোহী নিয়ে একটি এএন-২৪ মডেলের যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের তিন্দা শহরের উদ্দেশে যাত্রা করেছিল।

বাবার মরদেহ আটকে রাখলেন একমাত্র ছেলে, ২৩ ঘণ্টা পর দাফন

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব ছিল চার বোন ও এক ভাইয়ের মধ্যে। এ কারণে একমাত্র ছেলের কাছে আশ্রয় না পাওয়া বাবা বৃদ্ধ বয়সে

শিয়ালকোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংঘর্ষ: নারীসহ অন্তত ৮ জন আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের বিলধলী এলাকায় খড়ের পালা দেওয়া ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত ৮ জন আহত