জ্বালানি চাহিদা মেটানো কঠিন, চেষ্টা করছে সরকার : বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, জ্বালানি চাহিদা মেটানো কঠিন। তবে সরকার পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছে। বিগত সরকারের জ্বালানি খাতে চুক্তিগুলোর কারণে জ্বালানির দাম বেড়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর পূর্বাচলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চারদিনব্যাপী ১৯তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল এবং গার্মেন্টস মেশিনারি প্রদর্শনী ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং ইয়র্কারস ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিসেস কোম্পানি লিমিটেডের যৌথ আয়োজনে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ জনবহুল দেশ। এনার্জিং সংকট রয়েছে স্বীকার করি। বিশ্ব রাজনৈতিক পরিস্থিতিতে জ্বালানি এখন চ্যালেঞ্জের। তাই নবায়নযোগ্য শক্তির দিকে জোর দিতে হবে। ব্যবসায় ফিক্সড কস্ট কমাতে হবে, মূল্য সংযোজন বাড়াতে হবে।

তিনি বলেন, এছাড়া শিগগির আমরা স্বল্পআয়ের দেশ থেকে উত্তরণ লাভ করবো। এর জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। এই মেলার মাধ্যমে উদ্যোক্তারা তাদের ব্যবসায় নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করতে পারবেন। অনুষ্ঠানে বিটিএমএ সভাপতি শওকত আজীজ রাসেল বলেন, আমরা দেশের টেক্সটাইল শিল্পে প্রায় ২২ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছি। আমরা আরও বেশি বিনিয়োগ করতে চাই। তবে অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগ করতে চাই না। গ্যাস ও বিদ্যুতের দাম কেমন হবে সেসব বিষয়ে স্পষ্ট ধারণা দিতে হবে। এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করতে হবে। নতুন প্রযুক্তির ব্যবহার পরিবেশ সহায়ক হবে এবং উৎপাদন বাড়াতে হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কুষ্টিয়ায় ৩০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় মিরপুরে সরকারি ৩০০ বস্তা চালসহ একটি ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (১৫ আগস্ট) দুপুর দুইটার দিকে উপজেলার পোড়াদহ নতুন বাজার এলাকায় অভিযান

ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন শিয়ালকোল ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জুয়েল রানা

নিজস্ব প্রতিবেদক: আসছে আগামীকাল শনিবার পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে শিয়ালকোল ইউনিয়নের সর্বস্তরের ব্যক্তিবর্গসহ সিরাজগঞ্জবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শিয়ালকোল স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান

সিরাজগঞ্জে হিন্দু ছাত্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তি খরচের দায়িত্ব নিল ছাত্রশিবির

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মনগাতী গ্রামের হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া মেধাবী ছাত্র সুব্রত কুমারের উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবে রূপ পেতে চলেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

ষড়যন্ত্র-অপপ্রচার চালিয়ে বিএন‌পিকে দ‌মিয়ে রাখা যাবে না: তা‌রেক রহমান

নিজস্ব প্রতিবেদক: ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চা‌লি‌য়ে বিএন‌পি‌কে দ‌মি‌য়ে রাখা যা‌বে না বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তা‌রেক রহমান। শ‌নিবার রাজধানীর চিন-মৈত্রী সম্মেলন কে‌ন্দ্রের ‘হল অফ ফেইমে’

সাতক্ষীরায় ১০০ টাকায় মিলছে গরুর মাংস

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরায় স্বল্পমূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে মাত্র

ডাকসু নির্বাচনে বিজয়ীদের জামায়াত আমিরের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন এবং যারা এই নির্বাচনের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের সবাইকে আন্তরিকভাবে