জ্বালানি আমদানিতে জুন পর্যন্ত বাড়তি ৩ বিলিয়ন ডলার প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেল ও এলএনজির দাম বৃদ্ধির কারণে চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুন পর্যন্ত বাংলাদেশ সরকারের অতিরিক্ত প্রায় ৩ বিলিয়ন ডলার প্রয়োজন হবে। জ্বালানির দাম অপরিবর্তিত রেখে সরবরাহ স্বাভাবিক রাখতে এ অর্থের সংস্থান জরুরি হয়ে পড়েছে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, যুদ্ধের আগে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ছিল ৬৭ ডলার, যা বর্তমানে বেড়ে ১০০ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে এলএনজির দাম প্রতি এমএমবিটিইউ ১০-১২ ডলার থেকে বৃদ্ধি পেয়ে ২০-২২ ডলারে পৌঁছেছে। ফলে জ্বালানি আমদানিতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং ইতোমধ্যে উচ্চ দামে কয়েকটি এলএনজি কার্গো আমদানি করতে হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে ৬৫ লাখ ৬৩ হাজার টন পরিশোধিত ও ১৪ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির পরিকল্পনা রয়েছে, যার ব্যয় ধরা হয়েছে ৯১ হাজার ২৯৬ কোটি টাকা। পেট্রোবাংলা জানিয়েছে, একই সময়ে দীর্ঘমেয়াদি চুক্তি ও স্পট মার্কেট থেকে ১১৫ কার্গো এলএনজি আমদানির পরিকল্পনা রয়েছে, যার জন্য ব্যয় প্রাক্কলন করা হয়েছে ৫১ হাজার ৫৪০ কোটি টাকা।

অর্থ বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী, বাড়তি জ্বালানি ব্যয় মেটাতে চলতি অর্থবছরের অবশিষ্ট সময়ে প্রায় ৩ বিলিয়ন ডলার প্রয়োজন হবে। তবে সীমিত রাজস্ব আয় ও সংশোধিত বাজেটের কারণে নিজস্ব উৎস থেকে এ অর্থ জোগান দেওয়া কঠিন। জ্বালানি আমদানির অর্থ বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে হওয়ায় রিজার্ভের ওপর চাপ সৃষ্টির আশঙ্কাও রয়েছে।

এ পরিস্থিতিতে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক এবং এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়ার উদ্যোগ নিয়েছে। আইএমএফের কাছ থেকে প্রায় দেড় বিলিয়ন ডলার এবং এডিবির কাছ থেকে অতিরিক্ত ২৫ কোটি ডলার বাজেট সহায়তা চাওয়া হয়েছে। পাশাপাশি বিশ্বব্যাংক ও এআইআইবির কাছেও সহায়তার অনুরোধ জানানো হবে বলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্রে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জানিয়েছেন, বৈদেশিক লেনদেনের ভারসাম্য সহায়তার জন্য প্রায় ২ বিলিয়ন ডলার ঋণ নেওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে এবং এতে আইএমএফসহ বিভিন্ন উৎসের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার কারণে আন্তর্জাতিক উৎস থেকে অর্থায়ন সংগ্রহে প্রতিযোগিতা বাড়তে পারে। একই সঙ্গে দীর্ঘমেয়াদে পরিস্থিতির প্রভাব মোকাবেলায় পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, বাংলাদেশ প্রতি বছর প্রায় ১২ বিলিয়ন ডলারের জ্বালানি আমদানি করে। স্থানীয় গ্যাস উৎপাদন সীমিত হওয়ায় এলএনজি আমদানির ওপর নির্ভরতা বাড়ছে, যা বৈদেশিক মুদ্রার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে কড়াকড়ি: বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বুধবার, ১৮ মার্চ, ২০২৬ এক ফেসবুক পোস্টের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের

বগুড়ায় জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: পি আর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

খুনি হাসিনার মামলার রায় আন্তর্জাতিক মানের: জামায়াত

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। খুনি হাসিনার বিরুদ্ধে আসা এ রায়কে আন্তর্জাতিক মানের ও নিরপেক্ষ বলছে বাংলাদেশ জামায়াতে

হঠাৎ বাংলাদেশি বিভিন্ন গণমাধ্যমসহ বিশ্বের বহু ওয়েবসাইটে বিপর্যয়

অনলাইন ডেস্ক: বিশ্বের অন্যতম বৃহৎ ইন্টারনেট অবকাঠামো প্রদানকারী প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারে প্রযুক্তিগত জটিলতা দেখা দিয়েছে। আজ মঙ্গলবার বিশ্বজুড়ে বেশ কিছু ওয়েবসাইট হঠাৎ করেই অচল হয়ে পড়ে।

উল্লাপাড়ায় ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন

জুয়েল রানা: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দিয়েছে জেলা কমিটি। বৃহস্পতিবার (১০ অক্টোবর ২০২৫) সংগঠনটির

মধ্যপ্রাচ্যে হোটেল-বাসাবাড়িতে অবস্থান নিয়েছে যুক্তরাষ্টের ১১ হাজার সেনা

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ১১ হাজার সেনা হোটেল ও বাসাবাড়িতে অবস্থান নিয়েছে। তাদের ব্যাপারে তথ্য দিতে আরব দেশগুলোর সাধারণ নাগরিকদের কাছে তথ্য জানিয়েছে