জ্ঞান ফিরেছে তামিমের, কথা বলেছেন পরিবারের সঙ্গে

অনলাইন ডেস্ক: তামিম ইকবালের হার্টে সফলভাবে রিং পরানোর পর শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালের ডিরেক্টর ডাক্তার রাজীব হাসান জানিয়েছিলেন, বাঁহাতি ওপেনারের শারীরিক অবস্থা অনুকূলে আছে। এবার আরো সুসংবাদ পাওয়া গেছে। বাংলাদেশের সাবেক অধিনায়কের জ্ঞান ফিরেছে।

জ্ঞান ফেরার পর তামিম তার পরিবারের সঙ্গে কথা বলেছেন।’

সঙ্গে তাকে দেখতে আসা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারাও বাংলদেশের সাবেক ওপেনারের সঙ্গে কথা বলেছেন। তবে শারীরিক পর্যবেক্ষণের জন্য ৪৮ ঘণ্টা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালেই থাকবেন বলে জানা গেছে।

এর আগে বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ খেলার সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তামিম। পরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করানোর পর তার হার্টে ব্লক ধরা পড়লে একটি রিং পরানো হয়।

আজ বিকেএসপিতে বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচে খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। আজ সকালে ফিল্ডিংয়ে নামলে বুকে ব্যথা অনুভব করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক। তখনই সাভারের একটি হসপিটালে এবং পরে হেলিকাপ্টারযোগে ঢাকার একটি হাসপাতালে নেওয়ার কথা ছিল তামিমকে। কিন্তু বাঁহাতি এই ওপেনারের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় নেওয়া সম্ভব হয়নি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

“৫ আগস্ট পাঁচ ঘণ্টা বাথরুমে লুকিয়েছিলাম: ওবায়দুল কাদের”

স্টাফ রিপোর্টার: ছাত্র-জনতার অভ্যুত্থানের দিন পাঁচ ঘণ্টা বাথরুমে লুকিয়ে ছিলেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য ওয়াল-এর এক্সিকিউটিভ এডিটর

তাড়াশে জামায়াত ইসলামীর পক্ষ থেকে পুজা মন্ডপ পরিদর্শন 

লুৎফর রহমান তাড়াশ: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার অষ্টমীর দিনে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও কুশল বিনিময় করেছেন বাংলাদেশ

শবে বরাতে কি ভাগ্য নির্ধারিত হয়, আলেমদের মতামত

ঠিকানা টিভি ডট প্রেস: শবে বরাত ইসলামি ঐতিহ্যে একটি গুরুত্বপূর্ণ রাত হিসেবে বিবেচিত হয়ে আসছে। হাদিস ও ইসলামি স্কলারদের মতে, এই রাতটি বিশেষ ফজিলতপূর্ণ। তাই

উদ্বোধন হলো যমুনা রেল সেতু, সাড়ে তিন মিনিটে সেতু পার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ: যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম রেল সেতুর উদ্বোধন করা হয়েছে যা নিয়মিত ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত হলো। উদ্বোধন হলো যমুনা রেল

টাঙ্গাইল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা রবিবার (২০ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা

গাইবান্ধায় ট্রেনের ধাক্কায় রিক্সা চালক নিহত

সুদীপ্ত শামীম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় রাজু মিয়া (২৫) নামে এক রিক্সা চালক নিহত হয়েছেন। শনিবার (৫ জুলাই)