জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায়:সিরাজগঞ্জে সৈয়দ ফয়জুল করিম

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সৈয়দ ফয়জুল করিম বলেছেন, পিআর সিস্টেমে নির্বাচন হলে আদর্শ ভিত্তিক ও মার্কা ভিত্তিক নির্বাচন হবে। প্রত্যেক আদর্শের মানুষ তাদের প্রতিনিধির মাধ্যমে সংসদে কথা বলতে পারবেন। গোটা বাংলাদেশের যারা জ্ঞানী তারাই পিআর সিস্টেমে নির্বাচন চায়। আমরা ২০১৮ সালের নির্বাচনী ইস্তেহারেও একথা উল্লেখ করেছিলাম। সেই সময় কয়েকজন নির্বাচন কমিশনারও এর পক্ষে মতামত দিয়েছিলেন।

শনিবার (৫ জুলাই) বিকেলে বেলকুচি উপজেলার বওড়া কওমী মাদ্রাসার হলরুমে জাতীয় ওলামা মাশায়েক আয়েনমা পরিষদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সৈয়দ ফয়জুল করিম আরো বলেন, বর্তমান পদ্ধতির নির্বাচনে অবৈধ টাকার মালিক, গুন্ডা, ডাকাত ও চাঁদাবাজরা এমপি নির্বাচিত হয়। পিআর পদ্ধিতিতে নির্বাচন হলে অবৈধ টাকার ছড়াছড়ি থাকবে না। এদেশের জন্য পিআর পদ্ধতি সবচেয়ে নিরাপদ। এ পদ্ধেিত নির্বাচন হওয়ার পর মেধাবী, আদর্শবান ও চরিত্রবান ব্যক্তিরা এমপি মনোনীত হবেন। পিআর পদ্ধতির সরকারের আমলে রাজপথে কোন আন্দোলন সংগ্রাম হবে না। সকল প্রকার কথা হবে সংসদে।

জাতীয় ওলামা মাশায়েক আয়েনমা পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি মাও: সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মাও: আব্দুল হক আজাদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মো: নুরুন নবী, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মুফতি মুহিব্বুল্লাহ, জেলা কমিটির সভাপতি মাও: আব্দুস সামাদ ও জাতীয় ওলামা মাশায়েক আয়েনমা পরিষদ জেলা কমিটির সাধারন সম্পাদক মাও: মোতালেবুর রহমান প্রমুখ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর, জাতীয় শহীদ সেনা দিবস আজ

নিজস্ব প্রতিবেদক: পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর আজ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআরের (বর্তমানে বিজিবি) ঢাকার পিলখানা সদর দপ্তরে বিদ্রোহের নামে তৎকালীন বিডিআর মহাপরিচালক

ইসরায়েলের গভীরে ইয়েমেনের মিসাইল তান্ডব

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের অভ্যন্তরে এবার সরাসরি আঘাত হেনেছে ইয়েমেনের ইসলামি প্রতিরোধ আন্দোলন। দীর্ঘদিন পর এমন এক কৌশলগত হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলের হৃদপিণ্ড। ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধাদের

যুক্তরাষ্ট্রে সংঘর্ষে বিধ্বস্ত বিমান-হেলিকপ্টারের সব আরোহী নিহত

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিটন ডিসিতে সংঘর্ষে বিধ্বস্ত যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের কোনও আরোহী কেউ বেঁচে নেই। বৃহস্পতিবার স্থানীয় ইউচিটা শহরের মেয়র এ তথ্য জানিয়েছেন।

ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

অনলাইন ডেস্ক: জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে

মধ্যরাতে শিবির-ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের মহসিন কলেজ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, আটক ছাত্রলীগ নেতা আরিফের পক্ষে থানায় তদবির করতে আসে শিবিরের

রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, হাতবোমার বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ডের কোট বুলনপুর এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে শুরু হওয়া এ