জোরপূর্বক জমি দখল, অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের সলঙ্গায় জোরপূর্বক জমি দখল, অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতন ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার (২৩ আগস্ট) দুপুরে সলঙ্গা বাজারের মাস্টার মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মদিনা খাতুন অভিযোগ করেন, সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের চৌধুরী ঘুঘাট গ্রামের তাদের খাজনা খারিজকৃত সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছে থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম গং। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালতে দায়েরকৃত মামলায় (নম্বর-৬৮/২১) তারা পরাজিত হয়। পরে বে পরওয়া হয়ে ওঠেন আব্দুল আলীম গং।

তিনি আরও বলেন, গত ১৭ আগস্ট রবিবার সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীমের নির্দেশে তার লোকজন দলবল নিয়ে জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ করতে গেলে বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। এসময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গেলে ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং তার ছোট বোন ৮ মাসের অন্তঃসত্ত্বা নাজমা খাতুনকে মারধর করে গুরুতর আহত করেন । বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় ভুক্তভোগী অন্তঃসত্ত্বা গৃহবধূর মা মোছাঃ সিরিয়া খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানার আমলী আদালতে আব্দুল আলীমসহ ১১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার আসামিদের দ্রুত আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানায়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ বাতিল করে পুনরায় চেয়ারম্যানদের স্বপদে পুনর্বহাল করা হয়েছে। আদালতের নির্দেশনার আলোকে জেলা প্রশাসকের

আকাশসীমা বন্ধ করে দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ক্রমবর্ধমান অভ্যন্তরীণ ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান আন্তর্জাতিক বেসামরিক আগমন ও প্রস্থান ব্যতীত প্রায় সব ধরনের ফ্লাইটের জন্য সাময়িকভাবে তার আকাশসীমা বন্ধ করে

লোকসানের শঙ্কায় ইলিশ রপ্তানি স্থবির

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণাঞ্চলের ইলিশ রপ্তানি মোকামে শঙ্কা দেখা দিয়েছে। ভারতকে ইলিশ পাঠানোর শুরুর পরদিন থেকেই রপ্তানিকারকরা ইলিশ কেনা বন্ধ করে দিয়েছেন। তাদের অভিযোগ, দেশে উচ্চ

সংঘাতের প্রভাবে টানা তৃতীয় দিন বাড়ল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দিনের মতো জ্বালানি তেলের দাম বেড়েছে। সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং হরমুজ

প্রয়াত সাংসদ জাফরুল ইসলামের কনিষ্টপুত্র মিশকাতুল ইসলাম’র মালয়েশিয়ায় আগমনে প্রবাসীদের সংবর্ধনা

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীর সাবেক সাংসদ ও গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী প্রয়াত আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর সুযোগ্য

সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা অমর কৃষ্ণ দাসের সাথে ইউনিয়ন বিএনপির মতবিনিময়

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাসের সাথে শিয়ালকোল ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই)