জোয়ালে বেঁধে নব দম্পতিকে দিয়ে করানো হলো হালচাষ

ঠিকানা টিভি ডেস্ক: গরু নয় মানুষের কাঁধেই জুড়ে দেয়া হলো জোয়াল। তারপর করানো হলো হালচাষ। আর সেই ঘটনা দাঁড়িয়ে দেখল গ্রামসুদ্ধ মানুষ।

এর পেছনের কারণ বিয়ে।

তাই নতুন দম্পতিকে গরুর মতো জোয়াল জুড়ে দিয়ে পিছনে ছড়ি নিয়ে তাড়া করেছেন কয়েক জন। হাল চাষের সময় গরু-বলদকে যেমন মারধর করা হয়ে থাকে, তেমনই করা হচ্ছে ওই দুই জনের সাথে। তাই দেখে কেউ হাততালি দিচ্ছেন, কেউ হর্ষধ্বনি। হাসাহাসি করছেন সকলে।

দূরসম্পর্কের দুই আত্মীয় বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ায় তাঁদের এই ভাবেই শাস্তি দেয় ভারতের গ্রামবাসীরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ওড়িশার রায়গড়া জেলায়।

স্থানীয় সূত্রে খবর, রায়গড়ার কাঞ্জামাঝিরা গ্রামের বাসিন্দা দুই যুবক-যুবতী অনেক দিন ধরে প্রেম করতেন। সম্প্রতি তারা বিয়ে করেন।

তাতে তাদের পরিবারের প্রতিক্রিয়া জানা যায়নি। কিন্তু বিয়ের খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে যান গ্রামবাসীরা। তাদের দাবি, গর্হিত কাজ করেছেন ওই দু’জন। কারণ, নারী যাঁকে ভালবেসে বিয়ে করেছেন, সেই যুবক তাঁর দূরসম্পর্কের জেঠতুতো দাদা। এই বিয়েকে ‘পাপ’ বলে নবদম্পতিকে ঘর থেকে বের করে নিয়ে আসা হয় ধানের খেতে।

তাদের ঘাড়ে জোয়াল তুলে দেওয়া হয়। লাঙল করতে বলা হয় নবদম্পতিকে দিয়ে।

এত জনের রোষের মুখে সেটাই করতে বাধ্য হয়েছেন নবদম্পতি। কিন্তু এখানেই ‘শাস্তি’ শেষ হয়নি। স্বামী-স্ত্রী যখন হাল টানছেন, তখন পিছন থেকে তাঁদের ছড়ি দিয়ে মারতে দেখা যায় কয়েক জনকে।

লাঙল করানোর পরে দম্পতিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি মন্দিরে। গ্রামবাসীর নিদান, এই বিয়ে করে যে পাপ করেছেন দুই যুবক-যুবতী, তার প্রায়শ্চিত্ত করার জন্য তাঁদের অনেক কিছুই সইতে হবে। সূত্রের খবর, দু’জনের ‘শুদ্ধিকরণ’ হয় মন্দিরে।

ওই ঘটনার ভিডিও এবং খবর ছড়িয়ে পড়ার পর শোরগোল ওড়িশার প্রশাসনের অন্দরে। ঘটনাস্থলে যায় পুলিশ। শুক্রবার রায়গড়ার জেলা পুলিশ সুপার এস স্বাতী কুমার জানান, পুলিশ ওই গ্রামে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে। স্বতঃপ্রণোদিত ভাবে একটি মামলাও রুজু করেছেন তাঁরা। কারা এই ঘটনা ঘটানোর নেপথ্যে রয়েছেন, তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: এনটিভি

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আওয়ামী লীগ অফিসে ব্যানার, পুড়িয়ে দিলেন বৈষম্যবিরোধী নেতারা

নিজস্ব প্রতিবেদক: বান্দরবান শহরে জেলা আওয়ামী লীগের অফিসে টাঙানো ব্যানার পুড়িয়ে দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে জেলা আওয়ামী লীগের অফিসে টাঙানো ব্যানারটি দেখতে

প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন বিদায়ি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.

মাহফিলে জামায়াতকে ভোট না দেওয়ার আহবান বিএনপি নেতার , প্রতিবাদস্বরূপ মাহফিল ত্যাগ করেন মুসুল্লীরা

নিজস্ব প্রতিবেদক: ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব জামায়াতকে ভোট না দেওয়ার আহবান জানিয়েছেন। তার এই বক্তব্যের পর পরই

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেলপথ অবরোধে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি: স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকায় রেলপথ অবরোধ করেছে। এতে ঢাকা থেকে উত্তরপশ্চিমাঞ্চলের দিকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার

হাদি হত্যা মামলার দুই প্রধান আসামি কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার দুই প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের

বিরোধীদলীয় হুইপ হলেন সিরাজগঞ্জের রফিকুল

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বিরোধীদলীয় হুইপ মনোনীত হয়েছেন।