জোট ভেঙে পড়লো ইউটিজে, সংকটে নেতানিয়াহু সরকার

অনলাইন ডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন করে রাজনৈতিক সংকটে পড়েছেন। তার নেতৃত্বাধীন জোট সরকার থেকে বেরিয়ে গেছে ইহুদি কট্টরপন্থি দল ইউনাইটেড টোরা জুডাইয়াম (ইউটিজে)। দীর্ঘদিন ধরে চলা সামরিক নিয়োগ সংক্রান্ত বিতর্কের জেরে দলটি এ সিদ্ধান্ত নেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইউটিজের ছয়জন সংসদ সদস্য পদত্যাগ করায় নেতানিয়াহুর জাতীয়তাবাদী-ধর্মভিত্তিক জোটের কনেসেটে (ইসরাইলের সংসদ) সংখ্যাগরিষ্ঠতা কমে দাঁড়িয়েছে মাত্র ৬১ আসনে। ফলে সরকার টিকে রয়েছে মাত্র এক আসনের ব্যবধানে।

এক বিবৃতিতে ইউটিজে জানায়, সরকার বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, বিশেষ করে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের বাধ্যতামূলক সেনানিয়োগ থেকে অব্যাহতির বিষয়ে। এ কারণেই দলের সংসদ সদস্যরা সরকার ও জোট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এই পদক্ষেপ নেতানিয়াহুর জন্য বড় ধরনের রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এখন প্রশ্ন উঠেছে, অপর কট্টরপন্থি দল শাসও কি একই পথ অনুসরণ করবে কিনা।

উল্লেখ্য, কট্টরপন্থি দলগুলোর সঙ্গে চুক্তি অনুযায়ী ধর্মীয় শিক্ষা গ্রহণরত ইয়েশিভা শিক্ষার্থীদের বাধ্যতামূলক সেনা নিয়োগ থেকে অব্যাহতি দেওয়ার কথা ছিল। কিন্তু সামরিক নিয়োগ নিয়ে প্রস্তাবিত নতুন আইনের বিরোধিতায় তারা দীর্ঘদিন ধরেই সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়ে আসছিল।

গত জুনে, ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ শুরুর ঠিক আগে, আপসের মাধ্যমে বিলটি সাময়িকভাবে স্থগিত রেখে জোট রক্ষা করা হয়েছিল। তবে এবার ইউটিজের সিদ্ধান্ত নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের জন্য গুরুতর বিপদের ইঙ্গিত দিচ্ছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক হামলায় নিহত অন্তত ৪০

নিজস্ব প্রতিবেদক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার লক্ষ্যে চালানো যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে সেনাবাহিনীর পাশাপাশি বেসামরিক মানুষও রয়েছেন

সনদে স্বাক্ষরের দিনও জুলাই যোদ্ধাদের রাস্তায় নামা লজ্জ্বাকর: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: সনদে স্বাক্ষরের দিনও আহত জুলাই যোদ্ধাদের রাস্তায় নামতে হচ্ছে-এটা জাতির জন্য লজ্জ্বাস্কর বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।, শুক্রবার বিকেলে মিরপুরের

সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগারে আবার ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় রাস তানুরায় দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। সৌদি আরামকোর বৃহত্তম পরিশোধনাগার ওই স্থাপনায়

ডিবি হেফাজত থেকে ছাড়া পেলেন সাংবাদিক সোহেল

নিজস্ব প্রতিবেদক: গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজত থেকে ছাড়া পেয়েছেন সাংবাদিক মিজানুর রহমান সোহেল। তিনি দৈনিক ভোরের কাগজের অনলাইন হেড এবং অনলাইন এডিটর অ্যালায়েন্সের সেক্রেটারি হিসেবে দায়িত্ব

কুমিল্লায় ৪ মাজারে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে চারটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় শত শত সংঘর্ষ, ১০ মাসে ৩৫০ সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়াকে বলা হয় ইতিহাস-ঐতিহ্যে ভরা এক সম্ভাবনাময় জেলা। কিন্তু সাম্প্রতিক এ বছর এ জেলার নাম বারবার উঠে আসছে সংঘর্ষ, আধিপত্য বিস্তার ও রক্তক্ষয়ী সহিংসতার