জে কারণে শিকল পরিয়ে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

ঠিকানা টিভি ডট প্রেস: হাতে তাদের হাতকরা আর পায়ে শিকল। লাইন ধরে এক এক করে ওঠানো হচ্ছে বিমানে। না, তারা বড় কোন দাগী আসামী বা যুদ্ধবন্দি নন। অবৈধ অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে বসবাস করাই তাদের অপরাধ।

যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ১০৪ জন অবৈধ ভারতীয়কে নিয়ে বুধবার ভারতের পাঞ্জাবে অবতরণ করে মার্কিন সামরিক বিমান। যুক্তরাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনী ইউএস বর্ডার পেট্রল মাইক্রো ব্লগিং সাইট এক্সে সেই ভারতীয়দের ভিডিও প্রকাশ করেছে।

যেখানে দেখা যায়, কাগজপত্রবিহীন অবৈধ এসব ভারতীয় অভিবাসীর হাত-পা শিকল দিয়ে বেঁধে বিমানে ওঠানো হয়। ভিডিওতে আরও দেখা যায়, বিমান বাহিনীর সেই সি-১৭ বিমানের পেছনের দিকটি খোলা। প্রথমে সেখানে ঢোকানো হয় একটি বিশালাকৃতির কার্গো। এরপর শিকলে বাঁধা একেক করে অবৈধ ভারতীয় অভিবাসীদের প্রবেশ করানো হয়। ভারতীয়রা বিমানটিতে ওঠার পর তাদের পেছনে পেছনে ওঠেন মার্কিন সেনারা। দেশে ফেরার পর দুঃসহ সেই অভিজ্ঞতার বর্ণনা দেন পাঞ্জাবের বাসিন্দা হরবিন্দর সিং।

যুক্তরাষ্ট্র থেকে ভারতে আসার সেই উড়োজাহাজ যাত্রাকে ‘নরকের চেয়েও জঘন্য’ বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘এটি ছিলো দীর্ঘ ৪০ ঘণ্টার বিমানযাত্রা। আমাদের সবার হাতে হাতকড়া পরানো ছিল। পা ছিল শিকলে বাঁধা। আসন থেকে এক ইঞ্চিও সরতে দেওয়া হয়নি। এমনকি শৌচাগারে যেতেও বারবার অনুরোধ করতে হয়। টেনেহিঁচড়ে শৌচাগারে নেওয়া হয়। শৌচাগারের দরজা খুলে ক্রুরা ধাক্কা দিয়ে ভেতরে ঠেলে দেন।

এ ঘটনা প্রকাশ্যে আসার পর গোটা ভারত জুড়ে ওঠে সমালোচনার ঝড়। যার উত্তাপ ছড়ায় দেশটির পার্লামেন্টেও। ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শংকর তার বক্তব্যে বলেন, আমরা মার্কিন সরকারের সাথে যোগাযোগ করছি। আমরা নিশ্চিত করবো যেন ফ্লাইটের সময় ভারতীয়দের সাথে কোনওভাবে দুর্ব্যবহার না করা হয়। তবে তার বক্তব্যের মাঝেই প্রতিবাদ শুরু করেন উপস্থিত বিরোধী দলীয় পার্লামেন্ট সদস্যরা। এ ঘটনায় লোকসভা ও রাজ্যসভা সাময়িকভাবে মুলতুবিও করতে হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অভাবের চাপ, দত্তকে দেওয়ার সিদ্ধান্ত নয় দিনের নবজাতককে

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পূর্ব বাচোর গ্রামের এক অসহায় সনাতনী দম্পতি তাদের নয় দিন বয়সী কন্যাসন্তানকে দত্তক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বসবাসের উপযুক্ত ঘর নেই, নেই

কলেজ শিক্ষার্থীকে অপহরণ করে ১০ লাখ টাকা চাঁদা দাবি যুবদল নেতার

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে কলেজ শিক্ষার্থী সোহাগ ইসলামকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে।

বেলকুচিতে বিএনপির উদ্দ্যোগে বর্ষবরণ উদযাপন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির আয়োজনে “পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাট্য আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়েছে। সোমবার ১৪ এপ্রিল

ভারতে উড়োজাহাজ বিধ্বস্ত: ২৪২ জনই নিহত

অনলাইন ডেস্ক: ভারতের আহমেদাবাদ শহরে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে অন্তত ২০৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। শহরের পুলিশ কমিশনার

কাল থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা, আসতে শুরু করেছেন মুসল্লিরা

নিজস্ব প্রতিবেদক: টঙ্গীর তুরাগ তীরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। ফজর নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হবে বিশ্ব ইজতেমার ৫৮তম আয়োজন। এতে

নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭ হাজার জনের নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীতে ২৭ হাজারের বেশি সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম