জেলখানা থেকে পালালো আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি

নিজস্ব প্রতিবেদক: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি জেলখানা থেকে পালিয়েছে। গত ৫ আগস্টের পরে এ ঘটনা ঘটলেও ৬ মাস পর আজ সোমবার বিষয়টি জানানো হয়েছে বলে দাবি করেছেন আবরার ফাহাদের ছোট ভাই ও বুয়েট ছাত্র আবরার ফাইয়াজ। আজ সন্ধ্যায় ফেসবুকের এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।’

ফেসবুকের পোস্টে তিনি লেখেন, আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি জেমি জেলখানা থেকে পালিয়ে গেছে ৫ই আগস্টের পরে। অথচ আমাদের জানানো হচ্ছে আজকে, যখন ওর আইনজীবী কোনো যুক্তিতর্ক উপস্থাপন করতে আসেনি তখন। ফাঁসির আসামির তো কনডেমন সেলে থাকার কথা ছিল, সে পালায় কীভাবে! পালানোর পরেও এ তথ্য বাইরে না আসা তো এটাই প্রমাণ করে যে তাকে ধরতেও কোনো চেষ্টা করা হয়নি। পূর্বে থেকেই আরো ৩ জন পলাতক আছে।

এসময় তিনি পোস্টে এই আসামির নাম-ঠিকানাও দিয়েছেন। আসামির নাম-ঠিকানা হচ্ছে-মুনতাসির আল জেমি, পিতা-আব্দুল মজিদ, মাতা-জোসনা বেগম, ঠিকানা: ৫/১ বাউন্ডারি রোড, নতুন বাজার, কোতোয়ালি, ময়মনসিংহ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর সফল: ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব

নিজস্ব প্রতিবেদক: সরকারি সফর হওয়া সত্ত্বেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক না হওয়ার ব্যর্থতার কিছুটা

নতুন জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নে বাতিল হবে একাধিক সুবিধা

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। চলতি মেয়াদেই গেজেট আকারে নতুন পে-স্কেল প্রকাশ ও তা কার্যকর করার

সুমুদ ফ্লোটিলা বহরের দুই জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের চেষ্টাকারী আন্তর্জাতিক জাহাজের বহর সুমুদ ফ্লোটিলা বলেছে, গাজা উপকূলের কাছাকাছি এলাকায় পৌঁছানো জাহাজের বহর ঘেঁষে ইসরায়েলি কিছু

৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক: ৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে সরকার। সনদ বাতিল করে গত ২৪ ডিসেম্বর গেজেট জারি করা হয়েছে। এর আগে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি

পিআর পদ্ধতি সংবিধান-আরপিওতে নেই: সিইসি

নিজস্ব প্রতিবেদক: সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির আওতায় নির্বাচন আয়োজনের সম্ভাবনা নাকচ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি স্পষ্ট বলেছেন, পিআর

আল জাজিরা টিভির সম্প্রচার বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা টিভির ফিলিস্তিনে সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এমন পদক্ষেপের কারণ হিসেবে আল জাজিরায় ‘উসকানিমূলক উপাদান’ প্রচারের কথা উল্লেখ