জেন-জি বিক্ষোভে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক: জেন-জি নেতৃত্বাধীন রক্তক্ষয়ী বিক্ষোভের মধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। সোমবার (১৩ অক্টোবর) বিভিন্ন সূত্রের বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে।

পার্লামেন্টের বিরোধীদলীয় নেতা সিতেনি র‍্যান্ড্রিয়ানাসোলোনিয়িকো রয়টার্সকে জানান, সেনাবাহিনীর কিছু ইউনিট বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ার পর রোববার রাজোয়েলিনা মাদাগাস্কার ত্যাগ করেন।

সিতেনি বলেন, ‘আমরা প্রেসিডেন্সির কর্মীদের ফোন করেছিলাম। তারা নিশ্চিত করেছে, তিনি দেশ ছেড়ে গেছেন।’

এর আগে প্রেসিডেন্টের কার্যালয় বলেছিল, রাজোয়েলিনা আজ সোমবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তবে তার বর্তমান অবস্থান অজানা।

একটি সামরিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, রাজোয়েলিনা রোববার একটি ফরাসি সামরিক বিমানে দেশত্যাগ করেছেন।

ফরাসি রেডিও আরএফআই জানিয়েছে, রাজোয়েলিনা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে একটি চুক্তি করেছেন।,

সূত্রটি আরও জানিয়েছে, মাদাগাস্কারের সেন্ট মেরি বিমানবন্দরে একটি ফরাসি সেনাবাহিনীর বিমান অবতরণ করেছিল। এর পাঁচ মিনিট পরে একটি হেলিকপ্টার এসে রাজোয়েলিনাকে সেটিতে স্থানান্তর করে।

প্রাক্তন ফরাসি উপনিবেশ দেশটিতে ২৫ সেপ্টেম্বর পানি ও বিদ্যুৎ সংকটের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। কিন্তু দ্রুতই তা দুর্নীতি, খারাপ শাসন এবং মৌলিক পরিষেবার অভাবসহ বিস্তৃত অভিযোগের বিরুদ্ধে বিক্ষোভে পরিণত হয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাহজাদপুরে রাতের আধারে মন্দিরে ঢুকে ৬টি প্রতিমা ভাংচুর করেছে দূর্বৃত্তরা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর শহরের কালাচাঁদপাড়া( চালা শাহজাদপুর), মিলন সংঘ নামের মন্দিরে ঢুকে দূর্বৃত্তরা ৬টি প্রতিমা ভাংচুর করে পালিয়ে গেছে। শনিবার  ভোর রাত

ম্যানেজিং কমিটির সভাপতির জন্য ন্যূনতম যোগ্যতা: স্নাতক পাশ বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক শিক্ষা মন্ত্রণালয় সোমবার (১৬ মার্চ) প্রজ্ঞাপন জারি করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ নির্ধারণ করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে,

সালমান শাহ হত্যা মামলা, সামিরা ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়ক সালমান শাহকে হত্যার অভিযোগে রমনা মডেল থানার মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হক ও বাংলা সিনেমার খলনায়ক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার

পাকিস্তান থেকে বাংলাদেশ—নতুন বছরে চতুর্মুখী চ্যালেঞ্জের মুখে ভারত

নিজস্ব প্রতিবেদক: ভারত এক অস্থির আঞ্চলিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সদ্য গত বছরটি চিহ্নিত হয়ে থাকবে পাকিস্তানের ভঙ্গুর অর্থনৈতিক স্থিতিশীলতা আর বাংলাদেশের নাটকীয় রাজনৈতিক পটপরিবর্তনের জন্য,

সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতি: র‌্যাবের অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে দুই আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে সংঘবদ্ধ ডাকাতির ঘটনার পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দুই সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সদর কোম্পানি

তাড়াশে সাবেক এমপি আব্দুল আজিজের মামা মুঞ্জিল তালুকদার গ্রেফতার

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে বৈষম্য বিরোধী মামলার আসামী মুঞ্জিল তালুকদার (৫৫) কে পুলিশ গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে তাকে নিজ বাড়ি থেকে