জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে নিহত এক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে জাহিদ হোসেন (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর পৌনে ৪টার দিকে দুই পক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ তরুণের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।,

জাহিদকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু আফতাব হোসেন বলেন, জাহিদ পেশায় একজন গ্রাফিক্স ডিজাইনার ছিলেন। ভোর পৌনে ৪টার দিকে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে হঠাৎ দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়েন। এ সময় একটি ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হন জাহিদ। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহত জাহিদ মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের মৃত ইমরানের ছেলে। তারা দুই ভাই ও পাঁচ বোন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শিয়ালকোলে আওয়ামীলীগ নেতার মারধরে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক: শিয়ালকোলের এক মাদ্রাসার জায়গা দখলের প্রতিবাদ করায় হাসান নামের এক যুবকে মারধর করে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ও তাঁর

উল্লাপাড়ায় ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন

জুয়েল রানা: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দিয়েছে জেলা কমিটি। বৃহস্পতিবার (১০ অক্টোবর ২০২৫) সংগঠনটির

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনক হত্যার প্রতিবাদে জীবননগরে মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে ও গলাকেটে হত্যা এবং সাংবাদিক আনোয়ার হোসেনকে পিটিয়ে ও ইট দিয়ে থেঁতলিয়ে আহত করার প্রতিবাদে জীবননগরে মানববন্ধন অনুষ্ঠিত

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা বিবেচনায় জার্মানি

অনলাইন ডেস্ক: গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান ও হামলা ঘিরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভেতরে তীব্র আলোচনা শুরু হয়েছে। এ অবস্থায় জার্মানি ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের

বক্তৃতাকালে কুষ্টিয়া জেলা জামায়াতের আমিরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বিকেলে কুষ্টিয়া শহরের পৌরসভা এলাকায় বিক্ষোভ মিছিল শেষে

গুলশানে বিলাসবহুল ভবনের বাসিন্দার তালিকাভুক্ত ছিলেন টিউলিপ

অনলাইন ডেস্ক: বাংলাদেশের রাজধানী ঢাকার একটি বিলাসবহুল ১০ তলা ভবনের বাসিন্দা হিসেবে টিউলিপ সিদ্দিকের নাম তালিকাভুক্ত ছিল। তার পরিবারের নামে ভবনটির নামকরণ হয়। গতকাল শনিবার