জুলাই স্মরণে বিএনপির আলোচনা সভা আজ, ভার্চুয়ালি বার্তা দেবেন খালেদা-তারেক

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সভায় ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার বিকেলে অনুষ্ঠানের প্রস্তুতি বিষয়ক শৃঙ্খলা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, “জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির যে কর্মসূচি রয়েছে, আমরা প্রত্যাশা করছি সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা থাকবে।”

আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্য সমমনা দলের প্রতিনিধিরা এবং গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যরা অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শৃঙ্খলা কমিটির আহ্বায়ক সুলতান সালাউদ্দিন টুকু, সদস্য সচিব আমিনুল হক, ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব অধ্যাপক মোরশেদ হাসান খান, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও ডা. জাহাঙ্গীর আলম প্রমুখ।

রিজভী কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রতি শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চুয়াডাঙ্গায় সার-কীটনাশকের দোকানে অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় সার ও কীটনাশকের দোকানে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে

শক্তভাবে ভোটকেন্দ্রের পাহারায় থাকতে হবে: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট: জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শক্তভাবে ভোটকেন্দ্রের পাহারায় থাকতে হবে। কেউ ভোট ডাকাতি করতে এলে তাদের প্রতিহত করতে হবে। শুক্রবার (১০

জনগণকে সাথে নিয়ে এদেশ নতুনভাবে সাজাবো – মাওলানা রফিকুল ইসলাম খান 

জুয়েল রানা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, এদেশে যারাই ক্ষমতার এসেছে তাঁরাই সম্পদের পাহাড় গড়ে তুলেছে। কোটি কোটি টাকা

সিরাজগঞ্জ এনায়েতপুর পাক দরবারের তৃতীয় গদিনশীন পীর নুহু মিয়ার ইন্তেকাল

সিরাজগঞ্জ প্রতিনিধি: উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক হযরত শাহসুফী খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ)-এর তৃতীয় আওলাদ এবং এনায়েতপুর পাক দরবার শরীফের তৃতীয় গদিনশীন পীর খাজা

উঠানে বাবার মরদেহ, সম্পত্তির দাবিতে দাফন কাজে সন্তানদের বাধা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে সৎ ভাইদের মধ্যে সৃষ্ট বিরোধের জেরে বৃদ্ধ বাবার মরদেহ দাফন ছাড়াই বাড়ির উঠানে ফ্রিজারে ফেলে রেখেছেন সন্তানরা। রোববার

রাফাল ভূপাতিতের ঘটনায় ভারত-ফ্রান্স সম্পর্কে টানাপড়েন

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার মধ্যে রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাকে ঘিরে ভারত ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে উত্তেজনা তৈরি হয়েছে।