জুলাই সন্ত্রাসী সাদ্দাম-ইনানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য

নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবের সময় সংঘটিত মানবতারিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওই দুই নেতা হলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই দিন ধার্য করেছে।,

মামলায় এ দুইজনের পাশাপাশি আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। তারা হলেন- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

এর আগে ৩০ ডিসেম্বর আসামিদের আদালতে হাজিরে বিজ্ঞপ্তির আদেশ দেওয়া হয়েছিল। ধার্য দিনে আসামিরা উপস্থিত না হলে তাদের পক্ষে বিচারিক কার্যক্রম চালানোর জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দেওয়া হয়। গত ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনাল সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং একই দিনে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।

শুনানিতে প্রতিটি আসামির আলাদা আলাদা অভিযোগ পড়া হয়। বিশেষ করে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে তিনটি নির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে—নির্দেশ, প্ররোচনা ও উসকানি। বাকিদেরও দায় বিস্তারিতভাবে তুলে ধরা হয়। অভিযোগগুলি আমলে নিয়ে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

নিজস্ব প্রতিবেদক: সাধারণত দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন স্থানে শুটিং হয় হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠানের। এরই ধারাবাহিকতায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার শুটিংয়ের জন্য বেছে নেয় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা রাখা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না। নাজিরারটেক থেকে টেকনাফ পর্যন্ত প্রায় ১২০ কিলোমিটার দীর্ঘ সৈকতের এই অংশ থেকে অবৈধ

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কল: মন্ত্রণালয়ের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে এআই-সৃষ্ট ভুয়া অডিও কল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এনসিপিসহ ৬ রাজনৈতিক দলকে নিবন্ধন দিচ্ছে ইসি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্ত নিবন্ধন দিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ছয়টি নতুন রাজনৈতিক দলকে। কমিশনের স্বাক্ষর সম্পন্ন হলেই গণবিজ্ঞপ্তি জারি করে বিষয়টি

কাজিপুরে শিশু ধর্ষণকারীর বিচারের দাবীতে থানার গেটে প্রতিবাদ সমাবেশ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে সাত বছরের এক শিশুর ধর্ষণকারীকে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র জনতা। ধর্ষকের গ্রেপ্তার ও বিচার চাই লেখা প্লাকার্ড

ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় মহেশপুর সীমান্তে ১৭ জন আটক

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৭ জন নারী ও পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৪ আগস্ট)