জুলাই সনদ বাস্তবায়নে আইনগত বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহ প্রতিনিধি: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন হবে। এখানে আইনগত কোনো বাধা নেই।

আজ শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের জোহান ড্রীম ভ্যালী পার্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আওয়ামী লীগের শাসনামলে প্রশাসনের যারা বড় ধরনের অপরাধের সাথে জড়িত ছিলেন, সরকার তাদের অপরাধ বিবেচনায় সিদ্ধান্ত নেবে।’

বর্তমান প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব কি না, সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘নির্বাচন কমিশন এ বিষয়ে সজাগ আছে। তারাই নির্বাচন সামনে রেখে নিরপেক্ষ প্রশাসন গড়ে তুলবেন বলে আমি বিশ্বাস করি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ যখনই কোনো ফ্যাসিস্ট দ্বারা নিজেকে নিরাপত্তাহীন মনে করেন, তখনই তারা রাষ্ট্রের কাঠামো বদলে দেয়। তারা প্রতিবাদ করেন, দেশের জন্য জীবন বিলিয়ে দেন।’

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, ঢাকাস্থ সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সিনিয়র সাংবাদিক বিমল সাহা, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ, এম রায়হান, মাহমুদ হাসান টিপু, আজাদ রহমান, ঝিনাইদহ টেলিভিশন ফোরামের শিপলু জামান, সাধারণ সম্পাদক রাজিব হাসান, ঝিনাইদহ রিপোর্টার্স ইউনিটের সভাপতি এম এ কবির, মাল্টিমিডিয়া সাংবাদিক ফোরামের এম রাসেল, মহেশপুর উপজেলা প্রেসক্লাবের সরোয়ার হোসেন, আব্দুর রহমান, কোটচাঁদপুরের খন্দকার আব্দুল্লাহ বাশার, বাসস প্রতিনিধি শাহজাহান নবীন প্রমুখ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিদ্রোহী প্রার্থী ৫৯ জনকে বহিষ্কার করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক: এয়োদশ সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আরো ৫৯ জনকে বহিষ্কার করেছে বিএনপি। বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে

গাজা শহর ছেড়েছেন ৭ লাখ ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিন

আন্তর্জাতিক ডেস্ক: গাজা শহরে ইসরাইলি সেনাবাহিনীর (আইডিএফ) ব্যাপক অভিযানের মুখে এ পর্যন্ত ৭ লাখ ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি ঘরবাড়ি ছেড়ে বাস্তচ্যুত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর)

২২ ভিআইপির মুক্তিযোদ্ধা সনদ নিয়ে তদন্ত, সাত সাবেক মন্ত্রীসহ তলব

নিজস্ব প্রতিবেদক: সাবেক সাত মন্ত্রী, সংসদ সদস্য, সেনা কর্মকর্তা, বিচারপতি, সাবেক আইজিপি ও সচিবসহ ২২ জন বিশিষ্ট ব্যক্তির মুক্তিযোদ্ধা সনদের বৈধতা নিয়ে তদন্ত শুরু করেছে

সিরাজগঞ্জে নান্দনিক স্থাপত্যের নিদর্শন আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ

নিজস্ব প্রতিবেদক:সাদা মার্বেলের ঝলমলে আভা, দৃষ্টিনন্দন গম্বুজ ও সুউচ্চ মিনারের সমন্বয়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দাঁড়িয়ে আছে নান্দনিক স্থাপত্যের অনন্য নিদর্শন আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ।

জুলাই নৃশংসতা নিয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধানী প্রতিবেদন ফেব্রুয়ারিতে প্রকাশ

ঠিকানা টিভি ডট প্রেস: জুলাই নৃশংসতায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদন মধ্য ফেব্রুয়ারিতে প্রকাশ করা হবে বলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার

ব্যবসার টাকাকে নির্বাচনের বলে ভিন্নখাতে নেয়ার চক্রান্ত চলছে

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনা ভিন্নখাতে নেয়ার চক্রান্ত চলছে। এই অর্থ