জুলাই সনদে ‘হ্যাঁ’ ভোট আসাটা জরুরি : উপদেষ্টা আদিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে আগামী শত বছরের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা নির্ধারিত হবে।’

তিনি আজ (শনিবার) সিলেটে সাংবাদিকদের এ মন্তব্য বলেন।

উপদেষ্টা বলেন, “আগামী নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো গণভোট। ছাত্র-জনতার রক্তে লেখা জুলাই সনদে ‘হ্যাঁ’ ভোট আসাটা জরুরি।

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হবে।”

বাংলাদেশে নির্বাচন উৎসবমুখর ও সুষ্ঠু হবে জানিয়ে তিনি আরো বলেন, ‘নির্বাচনে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ভোটাররা পরিবার-পরিজনসহ আনন্দমুখর পরিবেশে ভোট দিতে পারবেন।’

আদিলুর রহমান আরো বলেন, ‘নির্বাচনের সময় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে এবং এটি কার্যকর থাকবে। সব মিলিয়ে এবারের নির্বাচন হবে উৎসবমুখর।’

সকালে সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন করেন উপদেষ্টা আদিলুর রহমান। সে সময় তিনি বলেন, ‘যারা মেইনটেইন করতে পারবে, তাদেরই আগামীতে বাস টার্মিনাল ইজারা দেওয়া হবে।’

পরিদর্শনকালে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেট সিটি করপোরেশনের সিইও রেজাই রাফিন সরকার এবং সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম উপস্থিত ছিলেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: গণভোট অধ্যাদেশ-২০২৫-এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এই আদেশ অনুমোদিত হয়। উপদেষ্টা পরিষদের এই

পাকিস্তানের মসজিদ লক্ষ করে ভারতীয় হামলা

অনলাইন ডেস্ক: পাকিস্তান ও কাশ্মীরে দুটি মসজিদসহ অন্তত ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারত। বুধবার (৭ মে) ভোরে চালানো এই হামলায় অন্তত ৮জন নিহত এবং ৩৫

কেনিয়ায় ভূমিধসে নিহত ২১, নিখোঁজ ৩০ জন

আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় রিফ্ট ভ্যালি অঞ্চলে ভূমিধসে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। ৩০ জন এখনো নিখোঁজ রয়েছেন। খবর আল

বেকার ভাতা নয়, বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে-মাওলানা রফিকুল ইসলাম খান 

জুয়েল রানা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বেকারদের জন্য ভাতা নয়, নতুন নতুন কলকারখানা গড়ে তুলে টেকসই কর্মসংস্থান সৃষ্টি

চাঁদাবাজদের বুকে টেনে অন্য ভালো কাজে যুক্ত করব: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে পণ্যমূল্য স্বাভাবিক ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় আনতে হলে চাঁদাবাজি ও সিন্ডিকেট নির্মূল করতে হবে। তিনি

হাদির অবস্থা অপরিবর্তিত; অবস্থার উন্নতি হলে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত রয়েছে