জুলাই সনদের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ সরকার : টিআইবি

নিজস্ব প্রতিবেদক: টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, রাজনৈতিক দলগুলোর অনীহা ও আমলাতন্ত্রের চাপের মুখে জুলাই সনদের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে সরকার।

সোমবার রাজধানীতে বর্তমান সরকারের শাসন ব্যবস্থার প্রত্যাশা-প্রাপ্তি নিয়ে গবেষণা প্রতিবেদন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, একদলের জায়গায় ত্রিমুখী প্রভাব বেড়েছে প্রশাসনে। এ সময় আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আশঙ্কা দেখছে টিআইবি।

আওয়ামী সরকার পতন ও পরবর্তী বিচার, সংস্কার ও নির্বাচন ঘিরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যাশা-প্রাপ্তি নিয়ে ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারের ইতিবাচক পদক্ষেপ থাকলেও, তা বাস্তবায়নে অনেক ক্ষেত্রে লোক দেখানো ও অকার্যকর ছিল। প্রশাসনে এক দলের প্রভাব সরিয়ে অন্যদের দখলের প্রবণতা ছিল। একইসঙ্গে বিচার ব্যবস্থা প্রতিশোধ না কি বিচার-সেই প্রশ্নও তৈরি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গণঅভ্যুত্থানের পর দেশে ৬০০ রাজনৈতিক সহিংসতা ও ১৫৮ হত্যার ঘটনা ঘটেছে। একইসাথে ধর্মভিত্তিক রাজনীতির প্রভাবে সাংস্কৃতিক বৈচিত্র্য ও নারীর অংশগ্রহণ হুমকির মুখে পড়ছে। এ সময় আগামী নির্বাচনে মব সংস্কৃতির আশঙ্কার কথাও জানান টিআইবির নির্বাহী পরিচালক।

গণঅভ্যুত্থানের অন্তত ১৮৯ জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে দাবি করে টিআইবি বলছে, বর্তমানে গণমাধ্যমের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পেড়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের দায় স্বীকার মাদ্রাসা শিক্ষকের

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জুগ্নীদহ তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার আবাসিক শিক্ষক হাফেজ আব্দুল মুন্নাফ একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের দায় স্বীকার করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের

মূল্যবৃদ্ধির চাপে পুষ্টিহীনতা উদ্বেগজনক: দেশে ১১.৯ শতাংশ মানুষ অপুষ্টিতে

নিজস্ব প্রতিবেদক: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাবে দেশে পুষ্টিহীনতার ঝুঁকি বাড়ছে। সর্বশেষ বৈশ্বিক ক্ষুধা সূচক ২০২৪ অনুযায়ী, বাংলাদেশের ১১ দশমিক ৯ শতাংশ মানুষ অপুষ্টিতে ভুগছে। একই সঙ্গে

গাজায় ইসরাইল গণহত্যা বন্ধে চৌহালীতে বিক্ষোভ

মোঃ আসাদুল্লাহ চৌহালি (সিরাজগঞ্জ): গাজায় ইসরাইল গণহত্যা বন্ধ ও ফিলিস্তিন-কে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আজ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের জামি’আ ইসলামিয়া আরাবিয়া পাথরাইল মাদ্রাসা

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট: খুলনায় দলীয় প্রতিপক্ষের নেতাকর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপির স্থানীয় এক নেতা আত্মহত্যা করেছেন। বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে নগরীর গাজী মেডিকেল কলেজ

তেহরানে রাষ্ট্রীয় মর্যাদায় তিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার জানাজা সম্পন্ন

অনলাইন ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় তিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। গত সপ্তাহে ইসরাইলের পৃথক বিমান হামলায় নিহত এই কর্মকর্তাদের মধ্যে

সুদানে ভয়াবহ ভূমিধস; এক হাজারের বেশি মানুষের মৃত্যু

অনলাইন ডেস্ক: ভয়াবহ ভূমিধসে সুদানের একটি গ্রামে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দক্ষিণাঞ্চলের মাররা পাহাড়ি অঞ্চলের ওই গ্রামটি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। পরিস্থিতি এতটাই

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন