জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম

অনলাইন ডেস্ক: জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা সারজিস আলম। বুধবার সকালে তার ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

ওই ফেসবুক পোস্টে বলা হয়, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারন সম্পাদকের দায়িত্বে আমি নেই ৷ এই ফাউন্ডেশনের গতি তরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে ৷

এখন থেকে ‘এক্সিকিউটিভ কমিটি’ পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে। চীফ এক্সিকিউটিভ অফিসার (CEO) সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে CEO হিসেবে দায়িত্ব পালন করছে।

‘গভর্নিং বডি’ ফাউন্ডেশনের নীতিনির্ধারণে (পলিসি মেকিং) কাজ করবে, যেখানে প্রধান উপদেষ্টাসহ চারজন উপদেষ্টা (স্বাস্থ্য, সমাজকল্যাণ, স্থানীয় সরকার ও আইসিটি) রয়েছেন। ‘সাধারণ সম্পাদক’ নামের কোনো পদ এখন ফাউন্ডেশনে নেই।’

পোস্টে সারজিস আলম আরও বলেন, ‘এই ফাউন্ডেশন প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে ১ অক্টোবর, অফিস চালু হয় ১৫ অক্টোবর থেকে। আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করি ২১ অক্টোবর। ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় ২ মাস ১০ দিন আমি এ দায়িত্ব পালন করি। এরপর আমি দায়িত্ব থেকে সরে আসি। ফাইনালি আমার সাইনিং অথরিটি ৭ জানুয়ারি হস্তান্তর হয় এবং অফিশিয়ালি আমার দায়িত্ব শেষ করি।’

পোস্টে সারজিস আলম জানান, ৩১ ডিসেম্বর পর্যন্ত যাচাইকৃত (ভ্যারিফায়েড) ৮২৬ জন শহীদ পরিবারের মধ্যে ৬২৮ জনকে আর্থিক সহযোগিতা করা হয়। পাশাপাশি প্রায় ১১ হাজার ভ্যারিফায়েড আহতের মধ্যে প্রায় ২ হাজার আহতকে আর্থিক সহযোগিতা করা হয়।

সারজিস আলম বলেন, যত দিন পর্যন্ত তিনি তার সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছেন, তত দিন তিনি দায়িত্ব পালন করেছেন। যখন মনে হয়েছে, এখন থেকে ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেওয়া তাঁর জন্য সম্ভব হবে না, তখন তিনি দায়িত্ব থেকে সরে এসেছেন। তাঁর কাছে নিজের সীমাবদ্ধতা অ্যাড্রেস করা এবং সে অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দুর্বলতা নয়। বরং এটাতে সৎ সাহস লাগে। তিনি চেষ্টা করেছেন তাঁর চেয়ারের দায়িত্বের সঙ্গে সৎ থাকতে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাহজাদপুরে সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে তিন ব্যবসায়ীকে হত্যার চেষ্টা ও জমি দখলের পায়তারা

স্টাফ রিপোর্টার: সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর এলাকার খঞ্জনদিয়ার কবরস্থান সংলগ্ন নির্মানাধীন মার্কেটের জায়গায় তিন ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারপিট

এবার যুক্তরাজ্যের বাণিজ্য দূতকে নির্বাচনের সময় জানালেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনকে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি

রাজাকার-রাজাকার গালি দেওয়ার দিন শেষ: মিজানুর রহমান আজহারী

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: জনপ্রিয় ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, রাজাকার-রাজাকার গালি দেওয়ার দিন শেষ। কী দিন আসলো, আল্লাহ আমাদের দেখাইছে। রাজাকার শব্দটি এখন

সলঙ্গায় স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামী নিজেই আত্মহত্যার চেষ্টা করেছেন। পারিবারিক কলহ থেকেই এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা

মুকুন্দগাঁতী বাজার বনিক সমিতির নির্বাচনে প্রার্থীতা ফিরে পেলেন সভাপতি প্রার্থী তোফাজ্জল 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাজার বনিক সমবায় সমিতি লিমিটেডের আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হাজী তোফাজ্জল হোসেন হাই কোর্টে প্রার্থীতা ফিরে পেলেন।

ভূমিকম্পে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

নিজস্ব প্রতিবেদক: দেশে ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত ছয়জন নিহতের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তিনজন রাজধানীর বংশালে ভবনের রেলিং ধসে নিহত হয়েছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিশু