জুলাই শহীদ দিবসে ‘বাংলা এডিশন’-এর যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার গণ-আন্দোলনে শহীদ আবু সাঈদকে উৎসর্গ করে এবং আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে নতুন অনুসন্ধানী সংবাদমাধ্যম ‘বাংলা এডিশন’ (banglaedition.com)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এক আবেগঘন অনুষ্ঠানে গণমাধ্যমটির যাত্রা শুরু হয়। এতে শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ দেশ-বিদেশের সাংবাদিকরা অংশ নেন।

‘বাংলা এডিশন’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আল-আমিন বলেন, “গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ও জনগণের অধিকার—এই তিন মূল ভিত্তির ওপর দাঁড়িয়ে আমরা যাত্রা শুরু করেছি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র থেকে একযোগে বিশ্লেষণধর্মী অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করাই আমাদের অঙ্গীকার।”

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হন সাংবাদিক ইলিয়াস হোসাইন, কনক সারওয়ার, এবং ফ্রান্স থেকে পিনাকী ভট্টাচার্য। তাঁরা বলেন, “বাংলা এডিশন নির্ভীকভাবে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেবে এবং দেশের জনগণের ভাষায় কথা বলবে।”

সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ বলেন, “বাংলা এডিশনের এই যাত্রা হোক হলুদ সাংবাদিকতার অবসান ও পেশাদার গণমাধ্যমের উত্থান।”

অনুষ্ঠানে শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধকে নিয়ে নির্মিত দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। একই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সম্মাননা প্রদান করা হয়। আবেগঘন মুহূর্তে শহীদ আশরাফুলের মা মঞ্চে উঠে কান্নায় ভেঙে পড়েন ও অজ্ঞান হয়ে যান।

শহীদ পরিবারের সদস্যরা বলেন, “এক বছর পার হলেও আন্দোলনের শহীদদের কোনো মামলার বিচার শুরু হয়নি। অনেক খুনি এখনও ক্ষমতার আশ্রয়ে রয়েছে। বিচারের দাবিতে আমরা আজও অপেক্ষায়।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

সাংবাদিক জুলকার নাইন সায়ের (আল–জাজিরা), মোসাদ্দেক আলী ফালু (চেয়ারম্যান, এনটিভি), বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মেজর (অব.) হাফিজ বীর প্রতীক, আজিজুল বারী হেলাল, অব. কর্নেল অলি আহমদ, কর্নেল হাসিনুর রহমান, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের, দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ইসলামী ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম, ইসলামী বক্তা মুফতি হারুন ইজহার ও রফিকুল ইসলাম মাদানী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান, আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, শহীদ নাহিদের মা প্রমুখ।

বাংলা এডিশন সত্য, ন্যায় ও সাহসিকতার প্রতীক হয়ে গণমাধ্যম জগতে নতুন ধারা সৃষ্টি করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তারেক রহমানের নেতৃত্বে শপথ নিলেন বিএনপি দলীয় এমপিরা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে সংসদ ভবনের শপথ রুমে সংসদ সদস্যদের শপথ বাক্য

সিরাজগঞ্জে ভোটার আইডিতে পিতার নাম পরিবর্তন করে জমি আত্মসাতের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের খামার পাইকশা গ্রামে মৃত খাদেম আলী মন্ডলের জমি প্রতারণামূলকভাবে আত্মসাতের চেষ্টার অভিযোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার

সংস্কার হচ্ছে উছিলা, ‘হ্যাঁ’ ভোটে ক্ষমতায় থাকতে চায় তারা: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক: রংপুর-৩ (সদর) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও দলটির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‌‘অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়া হচ্ছে একটা উছিলা। আসলে তারা গণভোটের

সলঙ্গায় খোলস পাল্টে এখন অন্যের জমি দখলে ব্যস্ত শিক্ষক শফিকুল! 

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: অবৈধ ভাবে অন্যের জমি দখলই যেনো শফিকুল ইসলাম মাস্টারের নেশা। পাঁচলিয়া গ্রামের মৃতঃ জসমত আলীর ছেলে শফিকুল ইসলাম মাস্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ট্রলিং বোটসহ ১৮ লাখ টাকার জাল উদ্ধার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে একটি আর্টিসনাল ট্রলিং বোট, ট্রলিং জালসহ এক জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ মার্চ)

ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বরগুনার তালতলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠুকে মারধর করে পুলিশে দিয়েছে ছাত্রদল নেতাকর্মীরা। শনিবার বেলা ২টার দিকে নয়াপাড়া