জুলাই যোদ্ধাদের মধ্যে ফ্যাসিস্ট বাহিনী ঢুকে পড়েছে: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই যোদ্ধাদের মধ্যে ছাত্রনামধারী ফ্যাসিস্ট বাহিনী ঢুকে পড়েছে। তারাই গতকাল সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে। অভ্যুত্থানের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি এমন বিশৃঙ্খলা করতে পারে না।

শনিবার (১৮ অক্টোবর) জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।,

তিনি বলেন, জুলাই যোদ্ধাদের একটি যৌক্তিক দাবি ছিল। সেই দাবি পূরণে আমিও কথা বলছিলাম। পরবর্তীতে ঐকমত্য কমিশন জুলাই সনদের অঙ্গীকারনামায় পরিবর্তন এনেছে। এরপরও তাদের অসন্তোষ থাকার কথা নয়। তবে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে তা গতকাল দেখা গেছে।

তিনি আরও বলেন, গণতন্ত্রের মধ্যে সবাই একমত হবে এমন কোনো কথা নেই। ভিন্নমত থাকতেই পারে। এনসিপি ও ৪ বাম দল জুলাই সনদে স্বাক্ষর না করার প্রভাব আগামী নির্বাচনে পড়বে না। তবে দলগুলো একপর্যায়ে সনদে সই করবে বলে আশা করছি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সম্ভবত এই বছরের ডিসেম্বরের মধ্যে ভোট: প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। এ ভোট সম্ভবত চলতি বছরের ডিসেম্বরের

১৫ কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক: সহকারী সচিব পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি

দিল্লিতে এস আলাম-হাসিনা বৈঠক, আ’লীগকে ফেরাতে নীলনকশা, আড়াই হাজার কোটি টাকা হস্তান্তর

অনলাইন ডেস্ক: ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। এর মাধ্যমে ১৫ বছরের বেশি ক্ষমতায় থাকা আওয়ামী

গরুর হাটে প্রকাশ্যে শ্বশুরকে কুপিয়ে হত্যা, জামাতা আটক

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গরুর হাটে প্রকাশ্য দিবালোকে শ্বশুরকে কুপিয়ে হত্যা করেছে এক জামাতা। শুক্রবার (৬ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার গোডাউন বাজার এলাকায়

কে এই রহস্যময় আবু ওবায়দা?

অনলাইন ডেস্ক: আবারও আলোচনায় হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের রহস্যময় চরিত্র আবু ওবায়দা। ইসরায়েল তাকে হত্যা করার দাবি করেছে। তবে হামাস এখনও বিষয়টি নিশ্চিত

রায়গঞ্জে যুব উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিডিপি ঘুড়কা কার্যালয়ের হলরুমে প্রশিক্ষণ কর্মশালায়