নিজস্ব প্রতিবেদক রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে শুক্রবার (২৭ মার্চ) সংবাদ ব্রিফিংয়ে পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির জানিয়েছেন, জুলাই বিপ্লবে সংঘটিত পুলিশ হত্যা ও অন্যান্য সব হত্যাকাণ্ডের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইজিপি আলী হোসেন ফকির বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা এবং ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। তিনি উল্লেখ করেন, দেশের অর্থনৈতিক বিনিয়োগ বাড়াতে এবং আইনশৃঙ্খলা রক্ষা করতে পুলিশের মূল ভূমিকা রয়েছে। তিনি মাদক নিয়ন্ত্রণেও জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে এবং যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করাই পুলিশের গুরুত্বপূর্ণ লক্ষ্য।
সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান এবং আরএমপি কমিশনার ড. জিল্লুর রহমান।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.