জুলাই নৃশংসতা নিয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধানী প্রতিবেদন ফেব্রুয়ারিতে প্রকাশ

ঠিকানা টিভি ডট প্রেস: জুলাই নৃশংসতায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদন মধ্য ফেব্রুয়ারিতে প্রকাশ করা হবে বলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টার্ক।

সুইসজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে স্থানীয় সময় বুধবার এ কথা জানান তিনি।’

টার্ক বলেন, প্রতিবেদনটি প্রকাশের আগে এটি বাংলাদেশের পক্ষের সঙ্গেও শেয়ার করা হবে এবং এটি জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে প্রকাশিত হবে।

এ সময় প্রধান উপদেষ্টা ছাত্র-জনতা আন্দোলনে সংঘটিত অপরাধের তদন্তের জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মধ্য ফেব্রুয়ারিতে ছয়টি স্বাধীন কমিশনের রিপোর্টও প্রকাশ হবে। এ প্রতিবেদনগুলো একে অপরের পরিপূরক হতে পারে।

রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস জাতিসংঘ মানবাধিকার প্রধানকে সহায়তার জন্য আহ্বান জানিয়ে বলেন, সাম্প্রতিক মাসগুলোতে মিয়ানমার থেকে কয়েক হাজার নতুন শরণার্থীর আগমনের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

টার্ক পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়ে বলেন, এই বিষয়ে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপসহ সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনা করছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইউএনও’র কক্ষে ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: পাবনার সুজানগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সামনেই উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীরসহ ৪ নেতাকে বেধড়ক মারধর করলেন বিএনপি নেতারা।’ এসময় অবৈধ বালু

আমরা সাহসী জাতি, প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে: পাক প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: রাজনৈতিক নেতাদের একত্রিত হয়ে পাকিস্তানিদের ‘ঐক্যবদ্ধ জাতি’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, আমরা সাহসী জাতি, গত রাতে

কোটায় উর্ত্তীণ ১৯৩ জনের সনদ চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক: মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের সনদ যাচাই বাছাই করে অনলাইনে আপডেট করতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

গণভোটের নমুনা ব্যালট প্রকাশ করল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। একইদিনে অনুষ্ঠিত হবে গণভোট। এ ভোটের ব্যালট পেপারের নমুনা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। জুলাই

বেলকুচিতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের প্রতিক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি)

ইসলামী আন্দোলনের শীর্ষ নেতা সৈয়দ ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত

নিজস্ব প্রতিবেদক: বরিশাল-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। আর ওই আসনে তাকে সমর্থন দিয়ে দলীয় প্রার্থী না