জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির

নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নতুন করে কোনো প্রশ্ন বা সংকট সৃষ্টির চেষ্টা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে বাধা হবে বলে মনে করে বিএনপি। দলটি আশা- জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভার্চুয়ালি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সভায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে মধ্যরাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সভার সিদ্ধান্ত জানানো হয়।,

এতে বলা হয়, জাতীয় ঐকমত্য কমিশনে দীর্ঘ ও বিস্তারিত আলোচনার পর যেসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং গত ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে, আমরা তার অংশীদার হিসাবে সনদে বর্ণিত সব বিষয়কে ধারণ করি এবং দেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

বিএনপি জানায়, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে ‘নতুন প্রশ্ন বা সংকট সৃষ্টির সব অপপ্রয়াসের বিরুদ্ধে’ দলটি গণতন্ত্রকামী জনগণের শক্তিকে ধারণ করবে। বিজ্ঞপ্তিতে ২০২৪ সালের জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাদের ত্যাগের কথা স্মরণ করা হয়।,

দলটি মনে করে, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় উপনীত সিদ্ধান্ত বাস্তবায়নই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথকে সুগম করবে। বিএনপি চায়, এই ঐকমত্য বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার আইনানুগ পদক্ষেপ নেবে এবং যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

বিজ্ঞপ্তির শেষে বলা হয়, বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে, দীর্ঘ আলোচনার পর অর্জিত ঐকমত্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে এবং কোনোভাবেই সংকট সৃষ্টি করে নির্বাচনি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে না।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের এক্স (আগে টুইটার) অ্যাকাউন্ট হ্যাকিংয়ের দায়ে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামার

পশ্চিমবঙ্গে ৫ মাসে নিখোঁজ ৫০০ বিবাহিত নারী: সম্পর্ক সংকট নাকি পালাবার পথ

অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বারাসাত মহকুমায় ঘটে চলেছে এক অদ্ভুত সামাজিক প্রবণতা—শত শত গৃহবধূ ঘর ছাড়ছেন নিখোঁজের খাতায় নাম লেখিয়ে। গত পাঁচ মাসে

লালমনিরহাটে থানায় হামলা, সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম থানায় বুধবার (২ জুলাই) রাতের ঘটনা যেন রীতিমতো রুদ্ধশ্বাস নাটক। সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে দুর্বৃত্তরা দুই সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নিয়েছে। এ সময়

জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

অনলাইন ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে অবস্থিত জামায়াতে

একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মেজর সিনহা হত্যা মামলার আপিল শুনানি শুরু বুধবার থেকে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্যতম আলোচিত হত্যা মামলা-সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শুরু হচ্ছে আগামী বুধবার