জুলাই ঘোষণাপত্রের ভিত্তিতে নির্বাচনের সময় নির্ধারিত হবে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কবে হবে তা জুলাই চার্টারের ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের আগে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, জুলাই চার্টারের ওপর নির্ভর করবে আমাদের নির্বাচনটা কবে হবে। কারণ এরই মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ডিসেম্বরে মধ্যে নির্বাচন হতে পারে। সেক্ষেত্রে আমরা হয়তো কিছু সুপারিশ বাস্তবায়ন করতে পারব। আর পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা বাস্তবায়ন করবে।

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ছয় মাসের কথা জানিয়ে তিনি বলেন, ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। রাজনৈতিক দলগুলো জাতীয় ঐকমত্যের মাধ্যমে যে সিদ্ধান্তে পৌঁছাবে, আমাদের আশা থাকবে সব রাজনৈতিক দল এটাতে স্বাক্ষর করবে। সেটা হবে জুলাই চার্টার।

সংস্কার কমিশনের অনেক সুপারিশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন প্রেস সচিব। তিনি বলেন, আর যেসব ক্ষেত্রে প্রধান ঐকমত্য প্রয়োজন সেটার জন্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে পুনর্গঠন এবং তারপরে আমরা যে রাজনৈতিক সমাধানে যাচ্ছি, কিভাবে আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশনটা হবে তার জন্য আজকে রাজনৈতিক সংলাপের সূচনা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের সূচনা।

এদিকে বৈঠকে অংশ নিতে দুপুর ২টার পর থেকেই ফরেন সার্ভিস একাডেমিতে আসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

বৈঠকে অংশ নিতে এখন পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন, জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, লিবারেশন ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্ণেল অব. অলি আহমদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির (জাফর), মোস্তফা জামাল হালদার, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেম সেলিম, ইসলামি আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, গণ ফোরামের প্রেসিডিয়াম সদস্য সুব্রত চৌধুরী, জাতীয়তা বাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির নেতারা এসেছেন।

বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বক্তব্য দেবেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টেই ছিল না, ইউনিভার্সিটি-হোটেলেও ছিল

নিজস্ব প্রতিবেদক: নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টেই ছিল না, ইউনিভার্সিটিতে ছিল, হোটেলে

২০ বছরের যুবকের বাড়িতে ২৫ বছরের নারীর অনশন

নিজস্ব প্রতিবেদক: বরিশালের বাকেরগঞ্জে স্ত্রীর স্বীকৃতি পেতে ২০ বছরের এক যুবকের বাড়িতে অনশন শুরু করেছেন ২৫ বছর বয়সী এক নারী। সোমবার (৩১ মার্চ) উপজেলার গারুড়িয়া

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে বাধা কোথায়: বিএমএসএফ

ঠিকানা টিভি ডট প্রেস: সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে বাধা কোথায় তা জানতে চেয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। রবিবার ১২

চাঁদাবাজির টাকায় পাহাড়ে বাড়ছে অস্ত্রের মজুদ

অশান্ত পার্বত্য চট্টগ্রামের নেপথ্যে ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা নিজস্ব প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রামে আবারও অস্থিরতা ও সহিংসতার পরিস্থিতি তৈরি হয়েছে। সম্প্রতি খাগড়াছড়ি ও রাঙামাটিসহ বিভিন্ন এলাকায়

রবিবার থেকে বন্ধ হচ্ছে টিকটক

ঠিকানা টিভি ডট প্রেস: টিকটক রবিবার (১৯ জানুয়ারি) থেকে যুক্তরাষ্ট্রে তাদের অ্যাপ বন্ধ করার পরিকল্পনা করেছে।এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, রবিবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপটির

শরণার্থী ইস্যুতে কঠোর পথে জার্মান সরকার

অনলাইন ডেস্ক: জার্মানিতে ২০২৪ সালে স্বীকৃত আশ্রয়প্রার্থী ও সুরক্ষার নিশ্চয়তা পাওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ লাখে, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ৪.১ শতাংশ। এই