জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে: সাবেক এমপি রুমানা মাহমুদ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ-২ আসনের সাবেক নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেছেন, ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনে যারা নির্যাতিত নিপীড়িত হয়েছেন, গুম খুন হয়েছেন সেই সকল বীর শহীদদের এবং নিপীড়িত নিষ্পেষিত মানুষদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলাই হবে আমাদের নতুন সংগ্রামের অভিযাত্রা।

বুধবার ( ৬ আগষ্ট) বিকালে সিরাজগঞ্জের পৌর ভাসানী মিলনায়তন চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর আলোকে জেলা বিএনপির বিজয় মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রুমানা মাহমুদ এইসব কথা বলেন।

জেলা বিএনপির সহ সভাপতি মোঃ মকবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম খানের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু তার বক্তব্যে বলেন, ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানে শত শহীদের রক্তের সিঁড়ি ডিঙিয়ে ইতিহাসের নিষ্ঠুরতম নিকৃষ্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের পতন হয়েছে, বাংলাদেশকে আর কখনোই আধিপত্যপাতের তাবেদারী রাষ্ট্রে পরিণত করতে হেওয়া হবে না, শহীদের রক্তস্নাত রাজপথে যে ফ্যাসিবাদী গণহত্যাকারীর পতন হয়েছে, বাংলাদেশে আর কোন গণহত্যাকারী ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না।

এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা,যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাইদ সুইট ও আলমগীর আলম,শহর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম ও সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম।

সমাবেশে শহর বিএনপির ও সদর উপজেলা বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীর মিছিল করে শ্লোগান দিয়ে হাতে রংবেরঙের ব্যানার ফেস্টুন, প্লাকার্ড ও ধানের শীষ হাতে নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে সমাবেশ যোগ দেন।

সমাবেশ শেষে ভাসানী মিলনায়তন চত্বর থেকে বৃষ্টি উপেক্ষা করে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিশাল বিজয় মিছিল বের হয়। বিজিয় মিছিলটি ইবি রোড, ইলিয়ট ব্রিজ (বড়পুল) এসএস রোড হয়ে বাজার স্টেশন রোডস্থ স্বাধীনতা স্কয়ারে যেয়ে শেষ হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষ-গুলি, নিহত ৪

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের পৌর পার্কে বুধবার এনসিপির সমাবেশের আগে হামলা চালিয়ে মঞ্চের চেয়ার ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে

ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা লীগ নেত্রী নিলুফা ইয়াসমিন মাদকসহ গ্রেফতার

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মহিলা ইউপি সদস্য নিলুফা ইয়াসমিনকে (৪৫) মাদকসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী।

সিরাজগঞ্জে শুরু হলো ই-লার্নিং অ্যান্ড আর্নিং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

সিরাজগঞ্জ প্রতিনিধি: দেশের ৪৮ জেলায় একযোগে শিক্ষিত যুবদের জন্য ই-লার্নিং অ্যান্ড আর্নিং চতুর্থ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। এর অংশ হিসেবে সিরাজগঞ্জেও চতুর্থ

সিরাজগঞ্জে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের যাবজ্জীবন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ পৌর এলাকায় ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাই স্বপন শেখ ওরফে ডোবার (৩১) কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১০

বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে প্রথম মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: সরকারবিরোধী বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে প্রথমবারের মতো একজন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, ২৬ বছর বয়সী এরফান সোলতানিকে বুধবার

ইরানের স্পিকার গালিবাফের হুঁশিয়ারি: জ্বালানি খাতে আঘাত এলে ধ্বংসাত্মক পাল্টা হামলা

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ-বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে হামলা চালায়, তাহলে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি ও তেল স্থাপনা চিরতরে