জুলাই আহতদের স্মরণে সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পে দোয়া ও ইফতার মাহফিল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ সরকারী কলেজে ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া অধীন সিরাজগঞ্জ আর্মি ক্যাম্প বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলন জুলাই ২৪ এর জেলার আহতদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ খোরশেদ আলম। আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের সিও লেফটেন্যান্ট কর্ণেল জুনায়েদ বিন কবির ও এডজুটেন্ট ক্যাপ্টেন সুদীপ্ত দাশ।

দোয়া ও ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ খোরশেদ আলম বলেন,জুলাই ২০২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলন আহতের এই ইফতার মাহফিল কোন আনুষ্ঠানিকতা নয়,এটি তাদের বীরত্বের সম্মান ও মর্যাদা দেয়া।

তিনি আরও বলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যেমন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের জন্য কাজ করে, তেমনি জুলাই ২৪ এর আহতরা দেশপ্রেমে সদা জাগ্রত থাকবে, বাংলাদেশে সেনাবাহিনী সব সময় তাদের পাশে থাকবে।

সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের ইফতার ও দোয়া মাহফিলে জুলাই ২৪ এর সিরাজগঞ্জের আহতদের মধ্যে ৪৭ জন অংশ নেন এবং তাদের প্রত্যেককে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভালুকায় চতুর্মুখী সংঘর্ষে নারীসহ নিহত ২, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চতুর্মুখী সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার ভরাডোবা

ছাত্রাবাসের টিন খুলে বিক্রি করলেন ছাত্রদল নেতা!

নিজস্ব প্রতিবেদক: জামালপুর ইসলামপুর সরকারি কলেজ ছাত্রাবাসের রান্নাঘরের চালের টিন খুলে বিক্রি করার অভিযোগ উঠেছে একই কলেজ শাখা ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ জানিয়ে তার

পাসপোর্টের পরিচালক তৌফিক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: অর্ধকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই

লুৎফর রহমান: সিরাজগঞ্জের তাড়াশে  আগুনে  বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনা ঘটেছে  উপজেলার বারুহাস ইউনিয়নের পেঙ্গুয়ারি গ্রামে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে

হাজারো তরুনের অনুপ্রেরণার মোল্লা নাজিম উদ্দিন।

 মোল্লা নাজিম বাংলাদেশের সু পরিচিত আলেমদের মাঝে জনপ্রিয় একটি নাম। কুমিল্লার এই বক্তা এলাকার গণ্ডী পেরিয়ে এখন গোটা দেশ শুধু নয় গোটা বিশ্বেই যেখানে বাংলা

দেশে ফিরলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ চার মাস পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ বিমানটি