জুলাই আন্দোলন অস্বীকার জনগণের সঙ্গে প্রতারণা: উল্লাপাড়ায় এমপি রফিকুল ইসলাম খান

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনকালে স্থানীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, সাম্প্রতিক গণভোটে ৭০ শতাংশ মানুষ হ্যাঁ পক্ষে রায় দিয়েছেন এবং এ ফলাফল অস্বীকার করা হলে তা জুলাই আন্দোলনকে অস্বীকারের শামিল হবে। রবিবার সকালে পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ড, থানা মোড় ও শহীদ মিনার এলাকায় আয়োজিত কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

উল্লাপাড়া-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বক্তব্যে বলেন, জুলাই আন্দোলন দেশের মানুষের চেতনার সঙ্গে সম্পর্কিত। তাঁর দাবি, ওই আন্দোলনে প্রায় দুই হাজার মানুষ নিহত এবং প্রায় ৭০ হাজার নারী-পুরুষ আহত ও পঙ্গু হয়েছেন। এ আন্দোলন নিয়ে কোনো ধরনের উপহাস বা অবমূল্যায়ন করা হলে তারও পরিণতি হবে গুরুতর।

কর্মসূচি উদ্বোধনের পর তিনি জানান, নির্বাচনী এলাকার সব স্থানে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন করা হবে। উল্লাপাড়া উপজেলাকে বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুর্নীতি মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের ১৫ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। শুক্রবার দ্য স্ট্রেইটস টাইমের প্রতিবেদনে এ তথ্য

সিরাজগঞ্জের সাবেক এমপি নুরুল ইসলাম তালুকদার আর নেই

সিরাজগঞ্জ প্রতিনিধি: দুইবারের এমপি হয়েও সাদামাটা জীবনযাপন করা সিরাজগঞ্জ-৬ আসনের মো. নুরুল ইসলাম তালুকদার ওরফে চাঁন মিয়া মারা গেছেন। সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার

দু’পক্ষের সংঘর্ষে প্রাণ গেল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দু’পক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে এক ছাত্র নিহত হয়েছেন। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম

নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের সংশয় নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে

ময়মনসিংহে বাসে দুর্বৃত্তের আগুন, পুড়ে মরলেন ঘুমন্ত চালক

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় বাসের সিটে ঘুমিয়ে থাকা চালক জুলহাস মিয়া (৩৫) অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।

৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে কিশোরী ধর্ষনের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলাধীন এনায়েতপুর থানার আজগড়া ঘোড়াপাড়া মল্লায় আবুল হোসেন ওরফে ভাপা পিঠা আবুলের (৭০) বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষনের অভিযোগ ওঠেছে। তারা সম্পর্কে