জুলাই আন্দোলনে সেনাবাহিনীকে শান্তিরক্ষা মিশন নিয়ে সতর্ক করেছিল জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক: জুলাই অভ্যুথানে কেবলমাত্র ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলোই নয়, বৈশ্বিক চাপের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করার পাশাপাশি আন্দোলনরত জনসাধারণের প্রতি নমনীয় থাকার জন্য হুমকী দিয়েছিলো জাতিসংঘ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনকে (বিবিসি), একটি সাক্ষাৎকারের বরাতদিয়ে তথ্যটি নিশ্চিত করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

বিবিসির সাংবাদিক স্টিফেন স্যাকুরের উপস্থাপনায় ‘বিবিসি হার্ডটক’- অনুষ্ঠানে ভলকার তুর্ক জানান, সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া অভ্যুথানে যখন সাধারণ মানুষের প্রতি মানবতাবিরোধী আগ্রাসনের চুড়ান্ত অবস্থানে দাঁড়িয়ে হাসিনা সরকার শক্তি ব্যায় করছিলেন, ঠিক তখনই ছাত্র ও সাধারণ নাগরিকের উপর সেনাবাহিনীকে শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিযুক্ত করা হয়। ধরনা করা হচ্ছিলো, সেনাবাহিনীর মাধ্যমে শক্তিব্যায় করে আন্দোলন দমন ও সাধারণ নাগরিকদের পীড়নের দিকে হাটছিলো শেখ হাসিনা সরকার। যার মাধ্যমে বিপুল পরিমান ক্ষয়ক্ষতির পাশাপাশি একটি দূর্যোগ নেমে আসার সম্ভাবণা ছিলো।’

সেখান থেকে পুরো বাহিনীকে পূর্নাঙ্গ শান্তিরক্ষার কাজে নিযুক্ত হবার পাশাপাশি জনসাধারণের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘের পক্ষ থেকে একজন কমিশনার হিসেবে আমি আমার সর্বচ্চো পেশাদারিত্ব ব্যায় করেছি। এমনকি সতর্কবার্তা দেবার পাশাপাশি শান্তিরক্ষা মিশনে তাদের অংশগ্রহণ স্থগিত কিংবা বাতিল হয়ে যেতে পারে এমন ইঙ্গীতও প্রদান করেছি। যার ফলে সেনাকর্তৃক ক্ষয়ক্ষতিহীন একটি সফল অভ্যুথানের পাশাপাশি ড. ইউনুস সেখানে একটি অন্তর্বর্তীকলীন সরকারের দ্বায়িত্ব নিয়েছেন। যেটাকে আমি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার একটি সফল উদাহরণ হিসাবে বর্ণনা করতে চাই।

প্রসঙ্গত, গত বুধবার বিবিসির হার্ডটক অনুষ্ঠানে, ভলকার তুর্ক মধ্যপ্রাচ্য এশিয়া এবং আফ্রিকার বেশকয়েকটি দেশে মানবাধিকার কাউন্সিলের সফল মনিটরিং এবং এক্সিকিউটিং পলিসির বিষয়ে আলোচনা কালে এসব তথ্য তুলে ধরেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টানাপড়েন ও বয়কটের আহ্বান সত্ত্বেও ভারতের পণ্য আমদানি কমেনি বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক: পণ্য বয়কটের আহ্বান, পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞা ও বেশকিছু পদক্ষেপের কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপড়েন চলছে। বৈরী এ সম্পর্কে চাপে পড়েছে দ্বিপক্ষীয় বাণিজ্য ও

ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৪০, আটক ৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল বাজারে এ

মসজিদুল আকসা ও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি: মসজিদুল আকসা ও বায়তুল মুকাদ্দাস রক্ষার দাবি এবং ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে

আর্শীবাদের পরই মৃত্যু—রাজশাহীর হোটেল কক্ষে সবুজের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বিয়ের আর্শীবাদ সম্পন্ন হওয়ার পরই রাজশাহীর একটি আবাসিক হোটেল থেকে সবুজ কুমার অধিকারী (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

যমুনা নদীতে আকস্মিক পানি বৃদ্ধি, তলিয়ে গেছে বাদামের খেত: লোকশানে কৃষক

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: যমুনা নদীতে আকস্মিক পানি বৃদ্ধির ফলে সিরাজগঞ্জের চরাঞ্চলের শত শত বিঘা বাদামেরখেত তলিয়ে গেছে। একারনে ক্ষতিগ্রস্থ কৃষকেরা অপরিপক্ক বাদাম তোলার চেষ্টা করছেন।

এনসিপি’র বহিষ্কৃত নেতা মাহিনের বাড়ি থেকে টাকা উদ্ধার গুজব, দাবী স্থানীয় প্রতিনিধিদের

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপি’র সাবেক যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দল থেকে  বহিষ্কার করা হয়েছে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে