জুলাই আন্দোলনে নিহত অজ্ঞাত ১১৪ জনের লাশ উত্তোলন শুরু কাল

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ অজ্ঞাতনামা ১১৪ জনের পরিচয় শনাক্তে তাঁদের লাশ তোলা হবে। আগামীকাল রোববার রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে তাঁদের লাশ উত্তোলন শুরু হবে।

আজ শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় এই তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। তিনি জানান, লাশ উত্তোলনের জন্য অনেক দিন ধরেই প্রস্তুতি চলছিল। রোববার সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে লাশ উত্তোলন শুরু হবে। তখন বিশেষজ্ঞ টিম লাশ শনাক্তের বিষয়ে বিস্তারিত জানাবেন।

লাশ উত্তোলনের অংশ হিসেবে কাল সকালে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধসংলগ্ন কবরস্থান এলাকা পরিদর্শন করবেন ফরেনসিক বিশেষজ্ঞ ড. লুইস ফন্দেব্রিদার, সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহসহ সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা।,

সিআইডি জানিয়েছে, লাশগুলো উত্তোলনের পর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা নিয়ে আবার যথাযথ প্রক্রিয়ায় দাফন করা হবে। এ প্রক্রিয়ায় সহযোগিতা করবে বিদেশি বিশেষজ্ঞ ফরেনসিক টিম।

এর আগে, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রায়েরবাজার গণকবরে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে দাফন করা অজ্ঞাতনামা লাশ উত্তোলনের নির্দেশ দিয়েছিলেন আদালত। আদালতের অনুমতি সাপেক্ষে এসব লাশ উত্তোলন করে ডিএনএ প্রোফাইল সংরক্ষণ করে লাশগুলোর পরিচিতি ও মৃত্যুর কারণ নিশ্চিত করার কথা জানিয়েছিল পুলিশ।,

জুলাই আন্দোলনে নিহত ১১৪ জনকে রায়েরবাজার কবরস্থানের যে জায়গায় দাফন করা হয়েছে, সিটি করপোরেশনের উদ্যোগে সে জায়গাটি বিশেষভাবে মার্বেল পাথর, টাইলস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।

গত ২ আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, এখানে ১১৪ জনকে দাফন করা হয়েছে। যাঁদের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ প্রোফাইল দরকার এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ময়নাতদন্ত ও অন্যান্য কাজের জন্য প্রয়োজনে লাশ তোলা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তুরস্কে সরকারবিরোধী বিক্ষোভ, অতঃপর…

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে সরকারবিরোধী বিক্ষোভ থামছেই না। তবে এ বিক্ষোভকে ‘জ্বালাও-পোড়াও আন্দোলন’ বলে মন্তব্য করে প্রধান বিরোধী দলকে পুলিশের ওপর হামলা ও সম্পদ ধ্বংসের জন্য

নাইক্ষংছড়ি সীমান্তে ৭১ জন মিয়ানমারের নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশকারী ২০টি পরিবারের ৭১ জন নাগরিককে মিয়ানমারে ফেরত পাঠালো বিজিবি। ২৩ জুলাই, বুধবার বিকেলে তাদের ফেরত পাঠানো

সংঘাতের প্রভাবে টানা তৃতীয় দিন বাড়ল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দিনের মতো জ্বালানি তেলের দাম বেড়েছে। সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং হরমুজ

স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিশ্ব টেলিযোগাযোগ দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি

যৌথ বাহিনীর হাতে দুই সমন্বয়ক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে ভারতীয় চিনি ও জিরা গুদামজাত করার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার (২২ জানুয়ারি) বিকালে ময়মনসিংহের ফুলপুর

বহুলীতে রাতের আঁধারে কেটে ফেলা হলো ২৫০টি পেয়ারা গাছ

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের সদর উপজেলা বহুলী ইউনিয়নে ৩৯ শতক ফসলি জমিতে রোপন করা উন্নত জাতের পেয়ারার বাগানের গাছ কাটার অভিযোগ উঠেছে দেশ মাতৃকা ফুড প্রোডাক্টস