জুলাই আন্দোলনকারী ছাত্রলীগ নেতা আল আমিন হলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ নামে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এই সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি), আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার বিকেলে এই কমিটি প্রকাশ করা হয়।

জানা গেছে, কেন্দ্রের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটিতেও ৬ জনের আংশিক নাম ঘোষণা করা হয়েছে। ঢাবির কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদ পেয়েছেন আল আমিন সরকার। জুলাই আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি। তবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন তিনি। ২০২২ সালে প্রকাশিত ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের উপ-বৃত্তি বিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

ওই হলের শিক্ষার্থীরা জানান, জুলাই আন্দোলনে বিশেষ করে ১৭ জুলাই ঢাবির হলে হলে ছাত্রলীগ বিতাড়নে আল আমিন সরকার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও জুলাই আন্দোলনে তিনি ছিলেন সম্মুখ সারির একজন যোদ্ধা।

এদিকে, ঢাবি কমিটিতে সমন্বয়ক হিসেবে আব্দুল কাদের ও সদস্য সচিব হিসেবে সমন্বয়ক মহির আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম এবং মুখপাত্র হিসেবে রাফিয়া রেহনুমা হৃদি দায়িত্ব পেয়েছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণে রোকেয়া হলের দুই শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় রোকেয়া হলের দুই আবাসিক শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (১২ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে এ ঘটনা

শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে ৩ দিনব্যাপী জন্মোৎসব শুরু

রবীন্দ্র কাছারিবাড়ি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ, আগত ভক্তদের মুখে তৃপ্তির ছাপ জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে শুরু হয়েছে তিন

ক্ষমতায় এলে সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে নির্বাচিত হলে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দলকে নিয়ে সরকার গঠন করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন দলটির আমির ডা.

জামায়াতের মিছিলে বিএনপির নেতাকর্মীদের হামলা, আহত ৮

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াতের মিছিলে বিএনপির নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে গোপালদী পৌরসভার মোল্লার চর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত আড়াইহাজার

সলঙ্গায় ওয়াকফ বোর্ডের বৈধ কমিটির বিরুদ্ধে মিথ্যা আপপ্রচার ও মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় ওয়াকফ বোর্ডের বৈধ নবগঠিত কমিটির বিরুদ্ধে মিথ্যা আপপ্রচার ও মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে সলঙ্গা বাজারের শরিফ

‘ঘুম থেকে উঠে দেখি মেজর ডালিম হয়ে গেছি’

ঠিকানা টিভি ডট প্রেস: বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) শরিফুল হক ডালিমের (বীর উত্তম) দেওয়া সাক্ষাৎকারের পর নেটিজেনরা সামাজিক যোগাযোগমাধ্যমে যাকে মেজর ডালিম বলে মন্তব্যের