বর্তমান সরকারের দোসররা বড় স্বৈরাচার: বঙ্গবীর কাদের সিদ্দিকী

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন,আমি দেশবাসী ও আন্তর্জাতিক ভাবে বলতে চাই, ২৪এর আন্দোলন আমি দেশ স্বাধীন হওয়ার কাছাকাছি মনে করি। তাদের সমথর্ন করি আমি,।কিন্তু বর্তমানে ২৪শের আন্দোলন কারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম তাদের এই বিজয় হাজার বছর চিরস্থায়ী হবে কিন্তু এক বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে এইটা আমরা আশা করি নাই,আর যদি বলা যায় আওয়ামী দোসর থেকে বর্তমান সরকারের দোসররা তো বড় স্বৈরাচার।

বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল শহরের নিজ বাসা সোনার বাংলায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।,

কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু যেমন না হলে দেশ স্বাধীন হতো না তেমনি ভাবে লতিফ সিদ্দিকী জন্ম নাহলে টাঙ্গাইল হতো না আমরা রাজনীতি করতে পারতাম না। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের অবস্থা তৈরি করা দরকার,নিরাপত্তা অবস্থা জোরদার করা দরকার।

লতিফ সিদ্দিকীর ইস্যুতে কাদের সিদ্দিকী বলেন,সকালে ৭১ মঞ্চের আয়োজনে অনুষ্ঠানে অতিথি হিসাবে যাওয়া হলে মব সৃষ্টি করে লতিফ সিদ্দিকীকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেওয়া হয়েছে।আমরা চাই স সম্মানে তাকে ছেড়ে দেওয়া হোক।যদি তার নামে কোন মামলা থাকে তাহলে আমরা আইনি ভাবে লড়বো।

সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শপথ অনুষ্ঠানে মোদি, লি ও শেহবাজসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক: নির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফসহ ১৩ সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকার।

বিএনপি নেতা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শারীরিক অবস্থার অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা

১৩ হাজার স্মার্টকার্ড অভিভাবকহীন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসের অনুকূলে মুদ্রিত প্রায় ১৩ হাজার স্মার্ট জাতীয় পরিচয়পত্র অভিভাবকহীন অবস্থায় পড়ে আছে। যাদের নামে এই কার্ডগুলো মুদ্রিত হয়েছে, তাদের

তাড়াশে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে মাধাইনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদের বাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ (১৬ ই মার্চ) রবিবার

প্রতিবেশী দাদার লালসার শিকার ৭ বছরের শিশু

নিজস্ব প্রতিবেদক: শেরপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী দাদাকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশু জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ৮ জুলাই রাতে পুলিশ অভিযান চালিয়ে

দুই সীমান্ত দিয়ে ২২ জনকে পুশ-ইন করল বিএসএফ

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিপাড়া সীমান্ত এলাকা দিয়ে ১২ জন ভারতীয় বাংলাভাষী নাগরিককে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ছাড়া সূর্যপুর সীমান্ত এলাকা