জুলাই-আগস্টে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোট ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। গত বছরের একই সময়ে আদায় হয়েছিল ৪৫ হাজার ৫ দশমিক ১৬ কোটি টাকা। ফলে এ সময়ে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২১ শতাংশ।

আগস্ট মাসে এককভাবে আদায় হয়েছে ২৭ হাজার ১৭৪ কোটি টাকা। আগের অর্থবছরের একই মাসে আদায় হয়েছিল ২৩ হাজার ৮৯ দশমিক ৩৭ কোটি টাকা। অর্থাৎ এ সময়ে রাজস্ব আদায় বেড়েছে ৪ হাজার ৮৪ দশমিক ৫ কোটি টাকা, প্রবৃদ্ধি ১৮ শতাংশ।

খাতভিত্তিক তথ্য অনুযায়ী, আগস্ট মাসে স্থানীয় পর্যায়ের মূসক থেকে সর্বাধিক রাজস্ব আদায় হয়েছে ১১ হাজার ৮৫ কোটি টাকা। আগের বছরের একই সময়ে এ খাতে আদায় ছিল ৮ হাজার ২৮৩ দশমিক ১৫ কোটি টাকা। এতে প্রবৃদ্ধি হয়েছে ৩৩ দশমিক ৮৩ শতাংশ।

আয়কর ও ভ্রমণ কর খাতে আদায় হয়েছে ৮ হাজার ৪৪২ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ হাজার ৬৪৩ কোটি টাকা বেশি। প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২৪ দশমিক ১৭ শতাংশ।

অন্যদিকে আমদানি ও রফতানি খাতে আদায় হয়েছে ৭ হাজার ৬৪৭ কোটি টাকা। গত বছরের আগস্টে এ খাতে আদায় হয়েছিল ৮ হাজার ৭ দশমিক ৬২ কোটি টাকা। আইবাস প্লাস প্লাস সিস্টেমে অর্থনৈতিক কোড পরিবর্তনের কারণে কাস্টমস হাউসের কিছু রাজস্ব সেপ্টেম্বর মাসে অন্তর্ভুক্ত হওয়ায় এ খাতে আগস্টে ঋণাত্মক প্রবৃদ্ধি দেখা দিয়েছে।

এনবিআর জানায়, কর নেট সম্প্রসারণ, কর পরিপালন নিশ্চিতকরণ ও কর ফাঁকি প্রতিরোধে কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রতিষ্ঠানটির আশা, করদাতারা নিয়মিতভাবে কর পরিশোধ করলে রাজস্ব আদায়ের এ প্রবৃদ্ধি বজায় থাকবে এবং জাতীয় অর্থনীতির ভিত্তি আরও শক্তিশালী হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাসিনা ও তার পরিবারের সদস্যদের ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে দুদক

অনলাইন ডেস্ক: শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ

যুক্তরাজ্যের আইল অব ওয়াইটে হেলিকপ্টার বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের বৃহত্তম দ্বীপ আইল অব ওয়াইটে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) স্থানীয় সময় সকাল ৯টা ২৪ মিনিটের দিকে ভেন্টনরের কাছাকাছি শ্যাঙ্কলিন

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জাহাঙ্গীর আলম

আলাউদ্দিন মন্ডল রাজশাহী: পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে রাজশাহীর মোহনপুর বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ১নং ধূরইল ইউনিয়ন পরিষদের ( ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম । অদ্য শুক্রবার (৬

নির্বাচনের সঙ্গে জড়িত কেউ আওয়ামী লীগের দোসর না, সবাই খুব ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখানে আওয়ামী লীগের দোসর বলতে কিছু নেই।

সাবেক ডিআইজিসহ পুলিশের ৪ কর্মকর্তা আটক

নিজস্ব প্রতিবেদক: বহুল আলোচিত-সমালোচিত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার উপমহাপরিদর্শক ডিআইজি মোল্যা নজরুল ইসলামসহ তিন পুলিশ সুপার (এসপি)। পদমর্যাদার কর্মকর্তাকে আটক করা হয়েছে। শুক্রবার ও

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ফ্যাক্টরিতে আগুন

নিজস্ব প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ফ্যাক্টরিতে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।, শনিবার