জুলাই-আগস্টের গণহত্যার সব তথ্য সংরক্ষণের নির্দেশ

ঠিকানা টিভি ডট প্রেস: জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের সময় সংঘটিত গণহত্যার বিবরণ, তথ্য-উপাত্তসহ সব নথি আলাদাভাবে সংরক্ষণে বিটিআরসি-এনটিএমসিকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। তদন্ত সংস্থাকে এ কাজে সহযোগিতা করতে সব মোবাইল অপারেটর ও ইন্টারনেট প্রোভাইডারদেরও নির্দেশ দেওয়া হয়েছে।’

পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আদেশ ছাড়াই যে কোনো ব্যক্তি, কর্তৃপক্ষকে ডাকতে এবং যে কোনো তথ্য-উপাত্ত চাওয়ার এখতিয়ার রাখেন।

হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

২০১৩ সালে লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ডা. ফয়েজ আহমদকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়েছে। ফয়েজ আহমদের বড় ছেলে হাসানুল বান্না গতকাল ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এ অভিযোগ জমা দেন।’

২০১৩ সালের ২৩ ডিসেম্বর গভীর রাতে ফয়েজ আহমদকে শহরের উত্তর তেমুহনী এলাকায় নিজ বাসায় গুলি করে হত্যার অভিযোগ রয়েছে র‍্যাবের বিরুদ্ধে। স্বজনের অভিযোগ, র‍্যাব পরিচয়ে ঢুকে ফয়েজকে গুলি করার পর বাড়ির ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে।

মুগ্ধর পরিবারের অভিযোগ দাখিল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দিয়েছেন মীর মাহফুজুর রহমান মুগ্ধর পরিবারের দুই সদস্য। গতকাল অভিযোগ দেওয়ার পর মুগ্ধর বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত বলেন, নির্দিষ্ট কারও নাম উল্লেখ না করে শুধু অভিযোগ দায়ের করেছি। ট্রাইব্যুনাল তদন্ত করে যে বা যারা প্রকৃত অপরাধী ও যারা তাদের এই অপরাধ করতে সাহায্য করেছে, তাদের মামলায় আসামি করবেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কুষ্টিয়ায় ভ্যান চালককে গলা কেটে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে হৃদয় আলী (১৫) নামে এক ভ্যানচালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলার হাসিমপুর গ্রামের চর এলাকায় তার

তেল আবিবে নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে বিস্ফোরণ

অনলাইন ডেস্ক: ইসরায়েলের তেল আবিব শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে একটি বিস্ফোরণ ঘটেছে। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এক

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: আবারও এক এগারোর মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, যদি একটি স্বচ্ছ নিরপেক্ষ

নিরাপত্তা নিশ্চিত করেই উৎপাদনে যাবে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

পাবনা প্রতিনিধি: বিদ্যুৎ উৎপাদনের চুড়ান্ত ধাপে রয়েছে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। দীর্ঘ এক দশক ধরে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের তত্তাবধানে অবকাঠামো নির্মাণ শেষে এখন

সলঙ্গায় চ্যানেল এস-এর বর্ষপূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জুয়েল রানা : সব কথা, সবার কথা’-এই স্লোগানকে সামনে রেখে পরিচালিত দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর বর্ষপূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ১১ দেশের

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশের আট বছর পূর্তিতে পশ্চিমা বিশ্বের ১১ দেশ বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি জানিয়েছে। দেশগুলো হলো—অস্ট্রেলিয়া, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস, নরওয়ে,